স্বাস্থ্য সেবা

ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্প' ২০২৫: নারীর জীবনে স্বাস্থ্য সুরক্ষায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগ

এম সাফি আহম্মেদ

৯ মাস আগে


ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্প' ২০২৫: নারীর জীবনে স্বাস্থ্য সুরক্ষায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগ

ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্প' ২০২৫: নারীর জীবনে স্বাস্থ্য সুরক্ষায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগ

ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (কেন্দ্রীয়) মহিলা বিভাগ আজ এক বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেট প্রাঙ্গনে দিন ব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচেতনাতার ফলে বাংলাদেশে প্রতি বছর বিপুল সংখ্যক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। সময়মতো শনাক্ত হলে এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

ক্যাম্পেইনে চিকিৎসক, সমাজকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন প্রচারপত্র, পোস্টার ও লিফলেটের মাধ্যমে নারীদের সচেতনতা বৃদ্ধিতে অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীগণ বলেন, সমাজে নারীদের স্বাস্থ্য অধিকার সুরক্ষা ও ক্যান্সার প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করবে।


‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী
‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকের আন্তরিক ও মানবিক আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়।”বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ উপলক্ষে...

৬ দিন আগে


স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর

১০ দিন আগে


ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা করে লুঙ্গি পরার মাধ্যমে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান,...

২১ দিন আগে


দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক দিনে সংক্রমণ চার গুণ বৃদ্ধি
দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক দিনে সংক্রমণ চার গুণ বৃদ্ধি

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে, একই সঙ্গে চলতি বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২২০ জন রোগী হাসপাতালে...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom