কৃষি ও প্রকৃতি

বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস, হতে পারে ভারী বর্ষণ

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস, হতে পারে ভারী বর্ষণ

বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরেও বিদ্যমান। বর্তমানে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থার প্রভাবে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, এই বিভাগগুলোর কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফরিদপুরে, যা ৪২ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।


হাওরাঞ্চলে ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের ক্ষোভ
হাওরাঞ্চলে ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের ক্ষোভ

সরকার ২০২৫-২৬ অর্থবছরে প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করলেও সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা তার অর্ধেক দামও পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মধ্যনগরসহ বিভিন্ন এলাকায় কাঁচা ধান বিক্রি হচ্ছে মাত্র ৬৫০ থেকে ৭০০ টাকা মণ দরে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।স্থানীয় কৃষকদের অভিযোগ, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার...

২ মাস আগে


ডিজেল ও সার সংকটে কৃষি খাতে উদ্বেগ, উৎপাদন ব্যয় ও সেচ ব্যবস্থায় বিপর্যয়
ডিজেল ও সার সংকটে কৃষি খাতে উদ্বেগ, উৎপাদন ব্যয় ও সেচ ব্যবস্থায় বিপর্যয়

দেশে চলতি সময়ে ডিজেল ও সার সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষকদের অভিযোগ, প্রয়োজনীয় জ্বালানি ও সার চড়া দামে কিনতে বাধ্য হওয়ায় উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে ভরা মৌসুমে বিদ্যুতের লোডশেডিং ও ডিজেল সংকটে সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কৃষি উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।বাজারে কৃত্রিম সংকট...

২ মাস আগে


ঢাকায় ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
ঢাকায় ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানায়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে

৩ মাস আগে


বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ: দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক ব্লকের সম্ভাবনা
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ: দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক ব্লকের সম্ভাবনা

সম্প্রতি বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক উদ্যোগ শুরু করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদ কংক্লেভ ফোরামে বলেছেন, এই উদ্যোগে ‘একজন জিতলে, অন্যজন হারবে’ নীতির পরিবর্তে সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, আঞ্চলিক অগ্রাধিকার কোনো দেশের একনিষ্ঠ মনোভাবের কাছে জিম্মি হওয়া উচিত নয় এবং তিনি স্পষ্টভাবে ভারতের...

৬ মাস আগে

Dr.Mahfuzul Alom