বিশ্বসেরা হতে ইয়ামালের দরকার স্থায়ী বান্ধবী- অদ্ভুত মন্তব্য ফুত্রের
অনলাইন ডেস্ক
মাত্র ১৮ বছর বয়সেই যেখানে অধিকাংশ কিশোর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, সেখানে লামিনে ইয়ামাল সেই স্বপ্নকে বাস্তবতায় রূপ দিয়েছেন অনেক আগেই। বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবলের নতুন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই তরুণ উইঙ্গার। অনেকের চোখে ইয়ামাল এখনই ‘নতুন রাজপুত্র’।
তবে সাফল্যের এই উড়ালপথ একেবারে নির্বিঘ্ন নয়। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের জীবনও ইয়ামালকে টেনে নিচ্ছে আলোচনার কেন্দ্রে। ক্যারিয়ারের শুরুতেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিতর্কের মুখে পড়েছেন বার্সেলোনার এই প্রতিভাবান ফুটবলার।
কখনো স্প্যানিশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যালেক্স প্যাডিলার সঙ্গে নাম জড়ানো, আবার কখনো আর্জেন্টিনার জনপ্রিয় পপ তারকা নিকি নিকোল—ইয়ামালকে ঘিরে আলোচনা থামেনি। সর্বশেষ খবর হলো, নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক আর টিকেনি। বিষয়টি ইয়ামাল নিজেই নিশ্চিত করেছেন।
এই সম্পর্কের শুরুটা ছিল বেশ আলোচিত। গত জুলাইয়ে ইয়ামালের ১৮তম জন্মদিন উপলক্ষে নিকি নিকোল আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় আসেন। এরপর একাধিক ম্যাচে তাকে বার্সেলোনার স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায়। চ্যাম্পিয়নস লিগে গোল করার পর গ্যালারির দিকে ইয়ামালের উড়ন্ত চুম্বনের দৃশ্য তখন সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সোশ্যাল মিডিয়াতেও দুজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভ্রমণ, নৈশভোজ কিংবা অবকাশ যাপনের নানা মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে। এমনকি একটি ফ্যাশন অনুষ্ঠানে নিকি নিকোল প্রকাশ্যেই জানান, তিনি প্রেমে সুখী এবং ইয়ামালের কাছ থেকে কাতালান ভাষায় ‘ত এস্তিমো’—অর্থাৎ ‘আমি তোমাকে ভালোবাসি’—বলতে শিখেছেন।
কিন্তু অক্টোবরের দিকেই সেই গল্পে ছেদ পড়ে। স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন ওঠে, ইয়ামাল নাকি মিলানে গিয়ে অন্য কারও সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক ইতালিয়ান ইনফ্লুয়েন্সারের সঙ্গে তার নাম জড়ানো হয়। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে ইয়ামাল জানান, বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো ব্যক্তি নেই এবং তিনি একাই মিলানে গিয়েছিলেন।
এই ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যেই ইয়ামালকে নিয়ে মন্তব্য করেছেন এসি মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক পর্তুগিজ তারকা পাউলো ফুত্রে। তার মতে, ইয়ামালের মধ্যে ভবিষ্যতের বিশ্বসেরা হওয়ার সব গুণ রয়েছে, তবে তার জন্য ব্যক্তিজীবনে স্থিরতা জরুরি।
একটি স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠানে ফুত্রে বলেন, একজন দায়িত্বশীল ও স্থায়ী সঙ্গী থাকলে খেলোয়াড়দের পেশাদারিত্ব বাড়ে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, জীবনে স্থায়িত্ব আসার পরই তার ক্যারিয়ারে বড় পরিবর্তন এসেছিল। ফুত্রের বিশ্বাস, মানসিক স্থিরতা থাকলে মাঠের বাইরের বিষয়গুলো খেলোয়াড়ের মনোযোগ নষ্ট করতে পারে না।
এখন প্রশ্ন একটাই—ইয়ামাল কি এই পরামর্শ অনুসরণ করে ব্যক্তিজীবনে স্থায়িত্ব খুঁজবেন, নাকি তরুণ বয়সের স্বাধীনতাকে সঙ্গী করেই এগিয়ে যাবেন তার ফুটবলযাত্রায়? সময়ই দেবে সেই উত্তর।
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।
৯ ঘন্টা আগে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ
৪ দিন আগে
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...
৬ দিন আগে
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...
৭ দিন আগে
