খেলাধুলা

বিশ্বকাপ ব্যর্থতায় প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানা পিসিবির

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


বিশ্বকাপ ব্যর্থতায় প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানা পিসিবির

ছবি: সংগৃহীত


টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।

বোর্ড কর্মকর্তারা খেলোয়াড়দের স্পষ্ট করে দিয়েছেন- এখন থেকে পুরস্কার ও আর্থিক সুবিধা পুরোপুরি মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। শুধু নাম বা অতীত সাফল্যের ভিত্তিতে কোনো সুবিধা দেওয়া হবে না।

বিশ্বকাপ যাত্রার চিত্র

পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু থেকেই টালমাটাল ছিল। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে অল্পের জন্য হার এড়ায় দল, পরে যুক্তরাষ্ট্রকে হারায়। ভারতের বিপক্ষে প্রত্যাশা থাকলেও এশিয়া কাপের পুরোনো ভুলের পুনরাবৃত্তি করে হারে।

নামিবিয়ার বিপক্ষে জিতে সুপার এইটে ওঠে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ইংল্যান্ডের কাছে হেরে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হয়। শেষ পর্যন্ত নেট রান রেটে পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড সেমিফাইনালে ওঠে, সেখানেই শেষ হয় পাকিস্তানের বিশ্বকাপ মিশন।

নতুন কেন্দ্রীয় চুক্তি কাঠামো

২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নতুন কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে।

  • এ ক্যাটাগরিতে কোনো খেলোয়াড় নেই।

  • বি, সি ও ডি ক্যাটাগরিতে বেতন ও আইসিসি আয়ের অংশ নির্ধারিত আছে।

  • ম্যাচ ফি আলাদা থাকবে।

বোর্ডের ভাষ্য- ভালো পারফরম্যান্সে বোনাস যেমন থাকবে, খারাপ খেললে শাস্তিও নিশ্চিত করা হবে।

ব্যক্তিগত পারফরম্যান্স

ব্যাটিংয়ে দলের সেরা রান সংগ্রাহক ছিলেন ফারহান (৩৮৩ রান)। অন্যদিকে বাবর আজম, সাইম আইয়ুব, সালমান আলি আগাউসমান খান ১০০ রানও করতে পারেননি।

বোলিংয়ে স্পিনার উসমান তারিক ১০ উইকেট নিয়ে নজর কাড়েন, বাকিদের পারফরম্যান্স ছিল গড়পড়তা।

নেতৃত্ব ও কোচিং নিয়ে প্রশ্ন

দলের কৌশল ও দিকনির্দেশনা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রধান কোচ মাইক হেসন-এর ভূমিকা আলোচনায় এসেছে। অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্ব নিয়েও সমালোচনা রয়েছে। এছাড়া শাদাব খান-এর টিম ম্যানেজমেন্টে প্রভাব নিয়েও আলোচনা চলছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে ফখর জামান-কে শুরুর ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত পরে ভুল প্রমাণিত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে নেমে তিনি ২০০ স্ট্রাইক রেটে ৮৪ রান করেন, তবে তখন অনেকটাই দেরি হয়ে গেছে।

বিশ্বকাপ শেষ হলেও এখন পারফরম্যান্স পর্যালোচনা চলছে। সামনে আরও কঠিন সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বোর্ড।


ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে

মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।

৯ ঘন্টা আগে


নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ

৪ দিন আগে


নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল

দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...

৬ দিন আগে


রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব

দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom