বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমলে আলোকসজ্জা না করার আহ্বান জ্বালানি মন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা: চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শপিংমলে অতিরিক্ত আলোকসজ্জা না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মার্চ পর্যন্ত মজুত
মন্ত্রী জানান, বর্তমানে যে জ্বালানি মজুত রয়েছে তা মার্চ মাস পর্যন্ত চলবে। বিরাজমান পরিস্থিতিতে কিছুটা সংকট তৈরি হলেও তা অসহনীয় পর্যায়ে যাবে না বলে তিনি আশা প্রকাশ করেন। সরকার পরিস্থিতি মোকাবিলায় নানামুখী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “রেশনিং করে সরকার জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করতে চায়। বেশি দাম পাওয়ায় সীমান্ত দিয়ে জ্বালানি পাচার হচ্ছে। সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।”
ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে কড়াকড়ি বাড়ানো হয়েছে এবং এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
লোডশেডিং নিয়ে আশ্বাস
তিনি বলেন, “এখনই লোডশেডিং হবে না। সরকার যেকোনো মূল্যে ইফতার ও সেহেরির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট হলে তার প্রভাব বাংলাদেশেও পড়বে, তবে পরিস্থিতি এখনই অসহনীয় হবে না। দেশে যে জ্বালানি মজুত রয়েছে, তা সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে। এজন্য সরকার যেমন কাজ করছে, তেমনি জনগণের সহযোগিতাও প্রয়োজন।
সংকটের এ সময়ে শপিংমলে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে বলেও জানান তিনি।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
১ দিন আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
১ দিন আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
২ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
২ দিন আগে
