কৃষি ও প্রকৃতি

ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রার পারদ নামছে

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রার পারদ নামছে

আগামী পাঁচ দিন বাংলাদেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 একই সঙ্গে আগামী দিনগুলোতে তাপমাত্রা কমারও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস:

আজ, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাস:

  • রোববার (১৪ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবিবর্তিত থাকতে পারে।
  • সোমবার (১৫ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী ও ঢাকা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
  • মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
  • বুধবার (১৭ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।


হাওরাঞ্চলে ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের ক্ষোভ
হাওরাঞ্চলে ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের ক্ষোভ

সরকার ২০২৫-২৬ অর্থবছরে প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করলেও সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা তার অর্ধেক দামও পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মধ্যনগরসহ বিভিন্ন এলাকায় কাঁচা ধান বিক্রি হচ্ছে মাত্র ৬৫০ থেকে ৭০০ টাকা মণ দরে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।স্থানীয় কৃষকদের অভিযোগ, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার...

২ মাস আগে


ডিজেল ও সার সংকটে কৃষি খাতে উদ্বেগ, উৎপাদন ব্যয় ও সেচ ব্যবস্থায় বিপর্যয়
ডিজেল ও সার সংকটে কৃষি খাতে উদ্বেগ, উৎপাদন ব্যয় ও সেচ ব্যবস্থায় বিপর্যয়

দেশে চলতি সময়ে ডিজেল ও সার সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষকদের অভিযোগ, প্রয়োজনীয় জ্বালানি ও সার চড়া দামে কিনতে বাধ্য হওয়ায় উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে ভরা মৌসুমে বিদ্যুতের লোডশেডিং ও ডিজেল সংকটে সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কৃষি উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।বাজারে কৃত্রিম সংকট...

২ মাস আগে


ঢাকায় ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
ঢাকায় ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানায়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে

৩ মাস আগে


বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ: দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক ব্লকের সম্ভাবনা
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ: দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক ব্লকের সম্ভাবনা

সম্প্রতি বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক উদ্যোগ শুরু করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদ কংক্লেভ ফোরামে বলেছেন, এই উদ্যোগে ‘একজন জিতলে, অন্যজন হারবে’ নীতির পরিবর্তে সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, আঞ্চলিক অগ্রাধিকার কোনো দেশের একনিষ্ঠ মনোভাবের কাছে জিম্মি হওয়া উচিত নয় এবং তিনি স্পষ্টভাবে ভারতের...

৬ মাস আগে

Dr.Mahfuzul Alom