বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই, মাংস বিতরণ
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে গরু জবাই ও মাংস বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সৈয়দ আহমেদের বাসভবনে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
জবাই করা গরুর মাংস বিভিন্ন এতিমখানা, হাফেজি মাদ্রাসা ও এলাকার গরিবদের মধ্যে বিতরণ করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
মাংস বিতরণকালে লেনিন বলেন, “সন্তান হিসেবে তারেক রহমানের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন, কর্মী হিসেবে আমাদেরও অভিভাবক খালেদা জিয়া প্রয়োজন। দেশের এই সংকটময় পরিস্থিতিতে তাঁকে ১৮ কোটি মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, সেখান থেকে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন খালেদা জিয়া।”
এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মো. শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েবসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১৪ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
২০ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
২১ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৭ দিন আগে
