বাংলাদেশে হাম প্রতিরোধে ইইউ’র সহায়তা ঘোষণা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে হাম প্রতিরোধ ও আক্রান্ত পরিবারগুলোর সহায়তায় ১ লাখ ৭৫ হাজার ইউরো (প্রায় আড়াই কোটি টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই অর্থ দেওয়া হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মাধ্যমে। সহায়তার মূল লক্ষ্য হলো হাম আক্রান্ত পরিবারগুলোর চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন সংকট মোকাবিলা করা।
এই সহায়তা দেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে কাজে লাগানো হবে।
ইইউ জানায়, বরাদ্দকৃত অর্থ দিয়ে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা, স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ এবং আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে যেসব পরিবারের আয় অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেছে, তাদের নগদ সহায়তা দেওয়া হবে।
সংস্থাটি আরও জানায়, ২০২৬ সালে তারা বাংলাদেশে মানবিক সহায়তা হিসেবে মোট ২৩ মিলিয়ন ইউরো প্রদান করেছে। এর মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৬.৪ মিলিয়ন ইউরো এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস কার্যক্রমে ৭ মিলিয়ন ইউরো বরাদ্দ রয়েছে।
স্বাস্থ্য ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইইউ।
সরকারি সময় প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ
সরকারি অফিস চলাকালে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগে এক সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালিয়ে নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে...
১ ঘন্টা আগে
হাম-ডেঙ্গুর প্রকোপে পিরোজপুর সদর হাসপাতালে রোগীর ঢল, বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা
হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় পিরোজপুর ১০০ শয্যার জেলা হাসপাতালে ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে। ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগী ভর্তি থাকায় শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগে বেডের সংকট চরমে পৌঁছেছে। বাধ্য হয়ে অনেক রোগীকেই মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বহু প্রতীক্ষিত ২৫০ শয্যার নতুন হাসপাতাল চালু...
৭ ঘন্টা আগে
‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকের আন্তরিক ও মানবিক আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়।”বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ উপলক্ষে...
৭ দিন আগে
স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর
১১ দিন আগে
