রাজনীতি

কোনো দাদাগিরি চলবে না, দেশ চলবে আল্লাহর নির্দেশে: সিলেটে জামায়াত আমির শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


কোনো দাদাগিরি চলবে না, দেশ চলবে আল্লাহর নির্দেশে: সিলেটে জামায়াত আমির শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের ওপর কোনো বিদেশি কিংবা অভ্যন্তরীণ দাদাগিরি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই না। বাংলাদেশের জনগণের পছন্দের বাইরে কারও পছন্দ-অপছন্দ চাপিয়ে দেওয়া যাবে না।’

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আজ রাস্তাঘাটে, হাটে-বাজারে সর্বত্র মানুষ মুক্তির প্রত্যাশা প্রকাশ করছে। তারা জানিয়ে দিচ্ছে আগামী নির্বাচন কোন পথে যাবে। কেউ আমাদের রক্তচক্ষুর ভয় দেখালে কাজ হবে না। ইসলামী ও দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসিমুখে ফাঁসিকাঠে যেতে পারে—তাদের ভয় দেখানো নিষ্ফল।’

তিনি বলেন, ‘যারা বিদেশি তদবির বা তাবেদারি করে দেশের ওপর প্রভাব বিস্তার করতে চায়, তারা অতীত থেকে শিক্ষা নিক। যারা আগে অন্যের পেটে গিয়ে আশ্রয় নিয়েছিল—তাদের পরিণতি সুখকর হয়নি।’

‘ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি’

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি অপশক্তি দেশ ছেড়ে পালালেও তাদের অপকর্মের ধারাবাহিকতা অন্যরা বহন করছে। তিনি বলেন, ‘একদল চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছিল, আরেকদল আরও শক্তি নিয়ে সেই কাজই করছে। দখলদার রাজনীতি থেকে এখনো মুক্তি মেলেনি।’

তিনি বলেন, অতীতের রাজনৈতিক নির্যাতন, মামলা, কারাবরণ পরিবর্তনের আশা জনগণ করেছিল, কিন্তু এখনো সেই ধারাবাহিকতা কিছু ক্ষেত্রে অব্যাহত আছে।

নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রের অভিযোগ

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণ প্রস্তুত রয়েছে ‘লালকার্ড’ দেখানোর জন্য। তিনি সতর্ক করে বলেন, ‘যদি কেউ প্রশাসনিক কূটকৌশল বা অন্য কোনো উপায়ে নির্বাচনের ফল হাইজ্যাক করার চেষ্টা করে, জনগণ তা ভণ্ডুল করবে। সেই সূর্য অস্ত গেছে, নতুন সূর্য উঠবে।’

সমমনা ইসলামী দলগুলোর প্রতি আহ্বান

জোটের বাইরে থাকা ইসলামী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা আপনাদের ঘরে ফিরে আসুন। এই আঙিনাই আপনাদের প্রকৃত জায়গা। বাইরে যেখানে আছেন, তা আপনাদের মানাচ্ছে না।’ তিনি জানান, তারা ফিরে এলে জোট তাদের স্বাগত জানাবে।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

৬ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom