অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ পেলে অনুসন্ধান: দুদক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ কমিশনের কাছে আসেনি।
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ কথা জানান।
তিনি বলেন, দুদকের তফসিলভুক্ত যেকোনো অভিযোগ এলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে অপরাধের বিচার নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ড. ইউনুস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদায় নেয়। ওই সরকারের একাধিক উপদেষ্টার এপিএস ও পিএর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত কার্যক্রম বর্তমানে দুদক পরিচালনা করছে বলে জানানো হয়েছে।
খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বিস্তারিতশুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী
২ ঘন্টা আগে
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে
৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ পুলিশের ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক দেশের বিভিন্ন জেলা, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশসহ পুলিশের
৪ ঘন্টা আগে
দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ড. শফিকুর রহমানের আবেগঘন পোস্ট।
কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তেমনই একজন মানুষ।আল্লাহ তাআলা বলেন, "তাঁর চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।" (সূরা ফুসসিলাত: ৩৩)অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তিনি ছুটে...
৪ ঘন্টা আগে
আজ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ । ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সেই হিসাবে ২০২৬ সালের ১৪ আগস্ট তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হবে।আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন বাংলাদেশের পরিচিত ইসলামি বক্তা, চিন্তাবিদ, লেখক ও রাজনীতিক। দীর্ঘ...
৭ ঘন্টা আগে
