জাতীয়

খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির

অনলাইন ডেস্ক

৫৩ মিনিট আগে


খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির

ছবি: সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিস্তারিত

শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের এসব মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।


৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ পুলিশের ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক দেশের বিভিন্ন জেলা, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশসহ পুলিশের

৩ ঘন্টা আগে


দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ড. শফিকুর রহমানের আবেগঘন পোস্ট।
দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ড. শফিকুর রহমানের আবেগঘন পোস্ট।

কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তেমনই একজন মানুষ।আল্লাহ তাআলা বলেন, "তাঁর চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।" (সূরা ফুসসিলাত: ৩৩)অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তিনি ছুটে...

৩ ঘন্টা আগে


আজ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী।
আজ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী  আজ । ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সেই হিসাবে ২০২৬ সালের ১৪ আগস্ট তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হবে।আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন বাংলাদেশের পরিচিত ইসলামি বক্তা, চিন্তাবিদ, লেখক ও রাজনীতিক। দীর্ঘ...

৬ ঘন্টা আগে


আজ ঢাকায় যেসব উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে
আজ ঢাকায় যেসব উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে

দেশে প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তর-সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীতে উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি রয়েছে।ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচিসকাল ১০টায় তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠিত হবে।...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom