জাতীয়

‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী’: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী’: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনের নানা সংকট, প্রতিকূলতা ও অনিশ্চয়তার সময়ে স্ত্রীর সাহস, ত্যাগ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন এবং রাজনীতিতে স্ত্রীর ভূমিকা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় স্ত্রীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আমি আল্লাহ তায়ালার কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আমি খুব ভাগ্যবান যে, তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তিনি আমার জীবনসঙ্গী হতে পেরেছেন।’

মির্জা ফখরুল জানান, বিয়ের পর চাকরির ট্রান্সফার ও পোস্টিংয়ের জীবন থেকে ধীরে ধীরে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন তিনি। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তার জীবন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। এ সময় পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তার স্ত্রীকে।

তিনি জানান, রাহাত আরা বেগম দীর্ঘদিন একটি বীমা প্রতিষ্ঠানে চাকরি করেছেন। নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি সন্তানদের পড়াশোনা, সংসার পরিচালনা এবং পরিবারের অন্যান্য দায়িত্বও সামলেছেন তিনি। মির্জা ফখরুলের ভাষ্য, স্ত্রীর প্রচেষ্টাতেই তাদের দুই মেয়ের পড়াশোনা এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

স্ত্রীর ত্যাগের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি নিজে চাকরি করেছেন, দীর্ঘদিন ইন্স্যুরেন্সের কোম্পানিতে কাজ করেছেন। তার চেষ্টাতেই আমার মেয়েরা লেখাপড়া শিখেছে। হলিক্রসে পড়াশোনা করেছে এবং কষ্ট করেছেন।’

সেই সময়ের পারিবারিক জীবনের নানা কষ্টের কথাও তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি জানান, তার দুই মেয়ে ও স্ত্রী টেম্পোতে যাতায়াত করতেন। পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলতে তার স্ত্রীকে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে।

পরবর্তীতে পরিবারের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরিস্থিতিও ধীরে ধীরে বদলাতে শুরু করে বলে জানান মির্জা ফখরুল। তবে রাজনৈতিক জীবনে প্রবেশের পরও তার স্ত্রীর দায়িত্ব ও ত্যাগের কোনো কমতি হয়নি।

বিপদের সময় সাহস করে পাশে ছিলেন স্ত্রী

রাজনৈতিক জীবনের বিভিন্ন সংকটময় সময়ে স্ত্রীর সাহসিকতার কথাও বিশেষভাবে তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রতিটি বিপদের সময় তার স্ত্রী দৃঢ়তার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেকটা বিপদের সময় উনি কারেজিয়াসলি দাঁড়াতেন। আমাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে, তখন উনি খুব কারেজিয়াসলি আমার ব্যাগ গুছিয়ে দিয়েছেন।’

পুলিশের একটি অভিযানের স্মৃতিচারণ করে তিনি জানান, এক রাতে তাদের বাসায় পুলিশ অভিযান চালায়। সে সময় তার স্ত্রী দৃঢ় অবস্থান নিয়ে ভোর হওয়ার আগে দরজা খুলবেন না বলে সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘একটা রাতে পুলিশ রেইড করল। উনি বললেন, আমি দরজা খুলব না। ভোর হওয়ার আগে পর্যন্ত আমি দরজা খুলব না। ইতিমধ্যে মিডিয়াতে খবর দেওয়ায় মিডিয়া সব চলে এসেছে। তারপরে ভোরবেলা উনি দরজা খুলেছেন, আমাকে পুলিশ নিয়ে গেছে।’

মির্জা ফখরুলের মতে, রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা সত্ত্বেও তার স্ত্রী কখনো রাজনীতি করার কারণে তার ওপর বিরক্ত হননি। বরং সংকটের মুহূর্তে সাহস জুগিয়েছেন এবং পরিবার ও তার রাজনৈতিক জীবনের পাশে থেকেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে স্ত্রীর এই সহযোগিতা, ত্যাগ ও সাহসকে নিজের জন্য অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তার ভাষ্য, জীবনের কঠিন সময়ে পরিবারের কাছ থেকে পাওয়া এই সমর্থন তাকে রাজনৈতিক পথচলায় এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে।


কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর দোয়া  নিজস্ব প্রতিবেদক: কবি ও গীতিকা
কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর দোয়া নিজস্ব প্রতিবেদক: কবি ও গীতিকা

কবি ও গীতিকার মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কবির কবর জিয়ারতের পর এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন অঙ্গনের শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা উপস্থিত...

২ ঘন্টা আগে


খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, দুর্বৃত্তদের ধরতে অভিযান
খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, দুর্বৃত্তদের ধরতে অভিযান

খুলনায় ফখরুল শেখ (৩৫) নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। পুলিশ...

৩ ঘন্টা আগে


দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটানোর লক্ষ্য সরকারের
দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটানোর লক্ষ্য সরকারের

আগামী দুই বছরের মধ্যে দেশের চলমান জ্বালানি সংকট থেকে পুরোপুরি উত্তরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে...

৫ ঘন্টা আগে


ডোমারে লোডশেডিং ঘিরে বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারের আবেদন
ডোমারে লোডশেডিং ঘিরে বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারের আবেদন

নীলফামারীর ডোমারে দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিংয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষের মধ্যেই বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং রাতভর পুলিশ টহলের ব্যবস্থা করতে ডোমার থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom