জাতীয়

কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর দোয়া নিজস্ব প্রতিবেদক: কবি ও গীতিকা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ ঘন্টা আগে


কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর দোয়া  নিজস্ব প্রতিবেদক: কবি ও গীতিকা

ছবি: সংগৃহীত


কবি ও গীতিকার মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কবির কবর জিয়ারতের পর এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন অঙ্গনের শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা কবির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

বহুমুখী প্রতিভার অধিকারী কবি মতিউর রহমান মল্লিক সাহিত্য সম্পাদনা, সাংস্কৃতিক সংগঠন পরিচালনা, গান রচনা ও পরিবেশনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কর্মজীবনে তিনি সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক এবং বিপরীত উচ্চারণ সাহিত্য সংকলনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার পর বাঙালি মুসলিমদের সাংস্কৃতিক অঙ্গনে একটি স্বতন্ত্র ধারার বিকাশে কবি মতিউর রহমান মল্লিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উদ্যোগে ১৯৭৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী। পরবর্তীতে সংগঠনটি দেশ-বিদেশে ইসলামি সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে পরিচিতি লাভ করে।

তার অনুপ্রেরণায় বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, আসামসহ বিশ্বের বিভিন্ন স্থানে অসংখ্য সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে। সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি গান রচনা ও পরিবেশনার ক্ষেত্রেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

কবি মতিউর রহমান মল্লিকের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর’, ‘রাসুল আমার ভালবাসা’, ‘পৃথিবী আমার আসল ঠিকানা নয়’ এবং ‘এলো কে কাবার ধারে’।

এ ছাড়া তিনি নিষণ্ণ পাখির নীড়ে, আবর্তিত তৃণলতা, তোমার ভাষার তীক্ষ্ণ ছোরা, অনবরত বৃক্ষের গানরঙিন মেঘের পালকিসহ একাধিক কাব্যগ্রন্থ ও ইসলামি গানের সংকলন প্রকাশ করেছেন। অনুবাদক হিসেবেও তার পরিচিতি ছিল। আফগান সংগ্রামের প্রেক্ষাপটে রচিত পাহাড়ি এক লড়াকু তার উল্লেখযোগ্য অনুবাদগ্রন্থগুলোর একটি।

সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। এর মধ্যে রয়েছে জাতীয় সাহিত্য পরিষদ স্বর্ণপদক, প্যারিস সাহিত্য পুরস্কার ও বায়তুশ শরফ সাহিত্য পুরস্কার।

২০১০ সালের ১২ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কবি মতিউর রহমান মল্লিক ইন্তেকাল করেন। পরে তাকে রাজধানীর মিরপুরের কালশী কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক হাসনাত আব্দুল কাদের, আমিনুল ইসলাম, শিল্পী মশিউর রহমান, শিল্পী মালিক আব্দুল লতিফ, সাবেক পরিচালক শিল্পী আবু রায়হান এবং বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিল্পীরা।


‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী’: মির্জা ফখরুল
‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী’: মির্জা ফখরুল

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনের নানা সংকট, প্রতিকূলতা ও অনিশ্চয়তার সময়ে স্ত্রীর সাহস, ত্যাগ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন এবং রাজনীতিতে স্ত্রীর...

১ ঘন্টা আগে


খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, দুর্বৃত্তদের ধরতে অভিযান
খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, দুর্বৃত্তদের ধরতে অভিযান

খুলনায় ফখরুল শেখ (৩৫) নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। পুলিশ...

৩ ঘন্টা আগে


দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটানোর লক্ষ্য সরকারের
দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটানোর লক্ষ্য সরকারের

আগামী দুই বছরের মধ্যে দেশের চলমান জ্বালানি সংকট থেকে পুরোপুরি উত্তরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে...

৫ ঘন্টা আগে


ডোমারে লোডশেডিং ঘিরে বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারের আবেদন
ডোমারে লোডশেডিং ঘিরে বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারের আবেদন

নীলফামারীর ডোমারে দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিংয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষের মধ্যেই বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং রাতভর পুলিশ টহলের ব্যবস্থা করতে ডোমার থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom