আধুনিক হাই পারফরম্যান্স সেন্টার গড়াই সবচেয়ে বড় স্বপ্ন: তামিম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নের বড় পরিকল্পনার কথা জানিয়েছেন। তার অন্যতম প্রধান লক্ষ্য একটি আধুনিক হাই পারফরম্যান্স (এইচপি) সেন্টার গড়ে তোলা।
সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘হাই পারফরম্যান্স সেন্টার আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। কয়েক বছর আগে আন্তর্জাতিক প্রতিষ্ঠান পপুলাস একটি স্টেডিয়াম ও হাই পারফরম্যান্স সেন্টারের নকশা তৈরি করেছিল। কিন্তু আমি দায়িত্ব পাওয়ার পর সেই ডিজাইন দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি।’
তিনি জানান, প্রকল্পটির জন্য বিসিবি ইতোমধ্যে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছে এবং কিছু অর্থ এখনো পরিশোধ বাকি রয়েছে। তবে বর্তমান পরিকল্পনার সঙ্গে পূর্বের নকশার যথেষ্ট অমিল থাকায় সেটি নতুনভাবে পর্যালোচনা করা হচ্ছে।
তামিম বলেন, ‘আমি, সহ-সভাপতি ফাহিম সিনহা এবং সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন তাদের সঙ্গে একটি জুম মিটিং করেছি। আমি তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি, যাতে আমরা বসে নতুন করে ডিজাইনটি নিয়ে কাজ করতে পারি। আমার যে স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা, তা আগের ডিজাইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।’
প্রস্তাবিত এইচপি সেন্টারটি পূর্বাচল এলাকায় নির্মাণের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা দ্রুত ডিজাইন চূড়ান্ত করতে চাই এবং আশা করি পূর্বাচলে প্রকল্পটির কাজ শুরু করতে পারব।’
তবে এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে বলে উল্লেখ করেন বিসিবি সভাপতি। তিনি জানান, সরকারের সহযোগিতা ছাড়া প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব নয়।
তার ভাষায়, ‘এ প্রকল্পে সরকারের বড় ধরনের সহায়তা প্রয়োজন হবে। এ নিয়ে প্রাথমিক আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। অ্যাডহক কমিটির সময় থেকেই বিষয়টি নিয়ে কাজ চলছিল।’
তামিম আরও জানান, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট মহল ইতিবাচক মনোভাব দেখিয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হবে।
তিনি বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদও (এনএসসি) এ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত। তাই এনএসসির মাধ্যমেই আমরা প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেব।’
ক্রিকেট বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের তরুণ ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা তৈরি হবে এবং বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১০ দিন আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১৩ দিন আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১৫ দিন আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১৫ দিন আগে
