আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রসহ কারও সাহস নেই হিজবুল্লাহকে নিরস্ত্র করার: ইরানের ডেপুটি চিফ অব স্টাফ

আন্তর্জাতিক ডেস্ক

৭ মাস আগে


যুক্তরাষ্ট্রসহ কারও সাহস নেই হিজবুল্লাহকে নিরস্ত্র করার: ইরানের ডেপুটি চিফ অব স্টাফ

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ কোনো বহিরাগত শক্তিরই লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই। তিনি দাবি করেন, হিজবুল্লাহ কার্যত ইসরাইলি শাসনব্যবস্থাকে অচল করে দিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি বলেন, হিজবুল্লাহ জায়নিস্ট শাসনের সেনাবাহিনীকে কার্যত অক্ষম করে দিয়েছে। তার ভাষায়, প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ় অবস্থানের কারণে ইসরাইল সামরিক ও কৌশলগতভাবে মারাত্মক চাপে রয়েছে।

তিনি বলেন, যদিও লেবাননের আকাশসীমা এখনো জায়নিস্ট শাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে, তবুও ইসরাইল স্থলযুদ্ধে প্রবেশ করার সাহস পাচ্ছে না। কারণ তারা জানে, স্থলযুদ্ধে নামলে পরিস্থিতি পুরোপুরি হিজবুল্লাহর পক্ষেই যাবে।

ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, স্থলভাগে জায়নিস্ট শাসন ইতোমধ্যেই চূর্ণ হয়েছে। সে কারণেই ইসরাইল কেবল আকাশপথে হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র শক্তির পক্ষেই হিজবুল্লাহকে নিরস্ত্র করার মতো সক্ষমতা বা সাহস নেই। প্রতিরোধ আন্দোলন এখন আর একটি সামরিক শক্তি নয়, বরং এটি একটি আদর্শিক ও গণভিত্তিক শক্তিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের মুক্তি ছাড়া প্রতিরোধ আন্দোলনের দর্শন অর্থহীন। তার ভাষায়, প্রতিরোধের হৃদয় হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা। ফিলিস্তিন ইস্যু ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান আদর্শ ছিল এবং এখনো রয়েছে।

ইরানি এই জেনারেল বলেন, ফিলিস্তিনের মুক্তিই ইসলামী বিপ্লবের মহান আন্দোলনকে একটি উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার পূর্বশর্ত। প্রতিরোধ আন্দোলন যতদিন ফিলিস্তিনের স্বাধীনতা অর্জিত না হবে, ততদিন থেমে থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

২৯ মিনিট আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

১ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

৬ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom