অপরাধ

যশোরের হাসপাতালে দুদক অভিযান: নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


যশোরের হাসপাতালে দুদক অভিযান: নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ

দুর্নীতি দমন কমিশন (দুদক) রোববার (১৪ সেপ্টেম্বর) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একটি আকস্মিক অভিযান চালিয়েছে। 

অভিযানে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

অভিযানের সময় দুদক কর্মকর্তারা হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করে খাবারের গুণগত মান যাচাই করেন। তারা দেখতে পান যে, রোগীদের যে পরিমাণ খাবার দেওয়ার কথা, তার চেয়ে কম সরবরাহ করা হচ্ছে। যেমন, ২০০ গ্রাম ভাতের বদলে কম পরিমাণ ভাত দেওয়া হচ্ছে। সকালের নাস্তায় পাউরুটির পরিমাণও নির্ধারিত পরিমাণের চেয়ে কম। ডিমের আকারও ছোট। এছাড়াও, রান্নার কাজে ব্যবহৃত লবণ, পেঁয়াজ এবং রসুনের মান অত্যন্ত নিম্নমানের।

দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে যে, নির্ধারিত চিকন চালের পরিবর্তে রোগীদের মোটা চাল দেওয়া হচ্ছে এবং ডালের মানও ভালো নয়। ৮০ গ্রাম মাছের বদলে মাত্র ৪০ থেকে ৪৫ গ্রাম মাছ দেওয়া হচ্ছে। একইসাথে, হাসপাতাল স্টোরে বিভিন্ন ধরনের স্যালাইন থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে সেগুলো কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেন যে, হাসপাতালের কর্তৃপক্ষ নিয়মিতভাবে নিম্নমানের খাবার সরবরাহ করলেও কোনো ব্যবস্থা নেয় না।

অভিযান শেষে যশোরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল-আমিন বলেন, “হাসপাতালে রোগীদের জন্য যে চাল, ডাল, তেলসহ রান্নার সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তা অত্যন্ত নিম্নমানের। আমরা অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।” তিনি আরও জানান, হাসপাতালটিকে পর্যবেক্ষণে রাখা হবে।


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯

২০ ঘন্টা আগে


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

১ দিন আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

১ দিন আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom