উত্তরায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩, কারাগারে ফারিয়া
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার পর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নোমান রেজা, তানজিল হোসেন, এবং ফারিয়া আক্তার তমা। তারা একটি মামলার ঝামেলা থেকে মুক্তি পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজি করছিলেন বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা দেলোয়ার হোসেনের বাসায় এই তিন ব্যক্তি প্রবেশ করেন। তারা দেলোয়ার হোসেনকে জানান, একটি মামলা থেকে মুক্তি দিতে হলে তাদের ১০ লক্ষ টাকা দিতে হবে। তারা দেলোয়ারের কাছ থেকে নগদ সাড়ে ৫ লক্ষ টাকা আদায় করেন এবং বাকি টাকার জন্য সময় বেঁধে দিয়ে চলে যান। এরপর দেলোয়ার হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে বিমানবন্দর এলাকা থেকে নোমান রেজাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা জসীম উদ্দিন এলাকা থেকে তানজিল হোসেন এবং ফারিয়া আক্তার তমাকে গ্রেফতার করা হয়।
আসামিদের মধ্যে ফারিয়া আক্তার তমা গত ২৫ আগস্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সেগুনবাগিচার বাড়ির সামনে বিক্ষোভ করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন বলে জানা গেছে। এছাড়া, নোমান রেজার বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগে একাধিক ভুক্তভোগী বিমানবন্দর থানায় অভিযোগ করেছেন।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) চাঁদাবাজির এই মামলায় তিন আসামিকে আদালতে হাজির করা হলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯
১৫ ঘন্টা আগে
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...
১ দিন আগে
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...
১ দিন আগে
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার
৩ দিন আগে
