জাতীয়

টঙ্গীতে ফুটপাত দখল করে মাসে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


টঙ্গীতে ফুটপাত দখল করে মাসে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

ছবি: সংগৃহীত


গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়ে প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে শামীম খান ওরফে ‘ক্যাসেট শামীম’ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, টঙ্গী পূর্ব থানা-পুলিশকে মাসোহারা দিয়ে ম্যানেজ করে ফুটপাতে ভাসমান দোকান বসিয়ে এই চাঁদাবাজির কার্যক্রম চালানো হচ্ছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

সরেজমিনে দেখা যায়, টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ বেইলি ব্রিজসংলগ্ন মহাসড়কের ফুটপাত দখল করে প্রায় ২৪০ থেকে ২৫০টি কাপড়ের দোকান, নার্সারি, কাঁচাবাজার, জুতার দোকানসহ বিভিন্ন ধরনের ভাসমান দোকান গড়ে উঠেছে। রয়েছে মাছ ও শুঁটকির দোকানও।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দোকানের ধরন ও আকারভেদে প্রতিদিন ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। শুধু বেইলি ব্রিজসংলগ্ন এলাকা থেকেই প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা আদায় হয় বলে অভিযোগ। সেই হিসাবে মাসে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ লাখ টাকা।

ফুটপাত দখল হয়ে যাওয়ায় টঙ্গীবাজারের প্রবেশমুখে নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রোববার সাপ্তাহিক হাটের দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও তুরাগ নদের ওপর নির্মিত বেইলি ব্রিজ দিয়ে পথচারী এবং মালামালবাহী যান চলাচল ব্যাহত হয়। এতে আশপাশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতকারী মানুষও দুর্ভোগে পড়ছেন।

অভিযোগের বিষয়ে শামীম খান ওরফে ‘ক্যাসেট শামীম’ বলেন, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, মামুন পাঠান ও লিটু মিয়াসহ কয়েকজন কোটি টাকা খরচ করে টঙ্গীবাজার ইজারা নিয়েছেন। সিটি করপোরেশন সীমানা নির্ধারণ করে না দেওয়ায় ইজারার টাকা তুলতে তুরাগ তীরের পাশে কিছু অস্থায়ী দোকান বসানো হয়েছে। সেখানে দোকানপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

টঙ্গীবাজারের ইজারাদার ও বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল সিকদার বসুও জানান, তাঁরা প্রায় ৫ কোটি টাকায় সিটি করপোরেশন থেকে টঙ্গীবাজার ইজারা নিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগ সড়ক মেরামতের কাজ শুরু করলে দোকানগুলো সরিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

তবে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোনের আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম বলেন, ইজারার আওতায় মহাসড়কের ফুটপাত অন্তর্ভুক্ত নয়। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন খান জানান, অবৈধ দোকান সরানোর জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অন্যদিকে পুলিশকে মাসোহারা দেওয়ার অভিযোগ অস্বীকার করে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হয়। তবে উচ্ছেদের কিছুদিন পর আবারও সেখানে দোকান বসানো হয়।


বৃষ্টির বিরতিতে বাড়ছে ভ্যাপসা গরম, কয়েকদিন অব্যাহত থাকতে পারে
বৃষ্টির বিরতিতে বাড়ছে ভ্যাপসা গরম, কয়েকদিন অব্যাহত থাকতে পারে

কয়েক দিনের টানা বৃষ্টির পর গত দুই-তিন দিনে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ার পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সারাদেশে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং যুক্ত হওয়ায় জনজীবনে অস্বস্তি আরও বেড়েছে।শনিবার দেশের বেশির...

৫ ঘন্টা আগে


ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

৫ ঘন্টা আগে


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।এদিকে পদত্যাগের পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী

৫ ঘন্টা আগে


চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো.

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom