টিসল বিডি’র ৩য় আন্তর্জাতিক সম্মেলনে এনইউবি ইংরেজি বিভাগের শিক্ষক–শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন
নিজস্ব প্রতিবেদক
ইংরেজি ভাষা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার মানবকেন্দ্রিক প্রয়োগ ও সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপনের লক্ষ্য নিয়ে টিসল বিডি (TESOL Society of Bangladesh) আয়োজিত ৩য় আন্তর্জাতিক সম্মেলন ৪–৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে। এ বছরের সম্মেলনের থিম ছিল—
“Bridging Divides: Human-Centred Language Education in the Age of AI and Social Transformation.”
ডিআইইউ, ব্রিটিশ কাউন্সিল এবং আমেরিকান এম্বাসির যৌথ সহযোগিতায় তিন দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে কর্মশালা, গবেষণা উপস্থাপন এবং বিভিন্ন প্যানেল আলোচনার মাধ্যমে ভাষা শিক্ষায় প্রযুক্তির নৈতিক ও মানবিক সংযোজন নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়।
শিক্ষকদের গবেষণা উপস্থাপন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ইংরেজি বিভাগের শিক্ষক মো. আবু যোবায়ের, মো. মেহেদী হাসান ও মুজাহিদ আব্দুল্লাহ মারুফ সম্মেলনে উপস্থাপন করেন তাঁদের যৌথ গবেষণাপত্র
“Between Automation and Autonomy: Exploring Teacher Agency in AI-Mediated EFL Classrooms in Bangladesh।”
গবেষণায় বাংলাদেশের EFL শ্রেণিকক্ষে AI-নির্ভর শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকের সিদ্ধান্তগ্রহণ, স্বায়ত্তশাসন এবং পেশাগত ভূমিকায় পরিবর্তন নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপন
এনইউবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুয়াইরিয়া হোসেন, সিনথিয়া রহমান স্নেহা ও মো. মেহেদী হাসান মিয়া সম্মেলনে উপস্থাপন করেন তাঁদের যৌথ গবেষণা প্রবন্ধ
“Integrating Feminist Pedagogy with Artificial Intelligence: Creative Writing as Digital Empowerment।”
এ গবেষণায় নারীবাদী শিক্ষাদর্শন ও কৃত্রিম বুদ্ধিমত্তা–ভিত্তিক সৃজনশীল লেখনী একত্রে ব্যবহার করে শিক্ষার্থীদের ডিজিটাল ক্ষমতায়নের সম্ভাবনা তুলে ধরা হয়।
গবেষণা ও উদ্ভাবনে এনইউবির অবস্থান আরও শক্তিশালী
টিসল বিডি’র এই আন্তর্জাতিক সম্মেলনে এনইউবির শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রতিষ্ঠানটির গবেষণা–বান্ধব পরিবেশ, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং ভাষা শিক্ষা–গবেষণায় নেতৃত্বকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক
দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ
২ দিন আগে
৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল
২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজধানীজুড়ে নেমে আসে জনতার ঢল, হাজারো মানুষের মিছিলের গন্তব্য হয়ে ওঠে গণভবন। একই সময়ে সেনানিবাস ও বঙ্গভবনে চলতে থাকে দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক...
৭ দিন আগে
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
৯ দিন আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
১ মাস আগে
