আন্তর্জাতিক

তেহরানে প্রশাসনিক কার্যক্রম চালু রোববার থেকে ২০% কর্মী অফিসে

আন্তর্জাতিক ডেস্ক

২১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


যুদ্ধাবস্থার মধ্যেও ইরানের বিভিন্ন অঞ্চলে জনজীবন অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম CNN-এর জ্যেষ্ঠ আন্তর্জাতিক সংবাদদাতা Frederik Pleitgen।

তেহরানের পথে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রাজধানী Tehran–এর দিকে আসতে গিয়ে পথিমধ্যে কয়েকটি দোকান ও গ্যাস স্টেশনে থামতে হয়েছিল। সেখানে গিয়ে দেখা যায়, সবকিছুই স্বাভাবিকভাবে চালু রয়েছে।

তিনি জানান, দোকানগুলো খোলা ছিল এবং তাজা ফল ও সবজিসহ প্রয়োজনীয় কোনো পণ্যের ঘাটতি চোখে পড়েনি। একইভাবে গ্যাস স্টেশনগুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলছিল।

প্লাইটগেন বলেন, গ্যাস স্টেশনগুলোতে কোথাও দীর্ঘ লাইন বা জ্বালানি সংকটের কোনো লক্ষণ দেখা যায়নি, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণত দেখা যায়।

তার পর্যবেক্ষণ অনুযায়ী, চলমান সংঘাতের মধ্যেও তেহরানের আশপাশের অনেক এলাকায় দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে চেষ্টা করছে স্থানীয় জনগণ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom