জাতীয়

জ্বালানি তেলের সংকট নেই, দামও বাড়বে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


জ্বালানি তেলের সংকট নেই, দামও বাড়বে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

ছবি: সংগৃহীত


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে এখনো জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হয়নি। চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে অতিরিক্ত কেনাকাটার কারণে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ সৃষ্টি হচ্ছে।

শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সরকার জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়াবে না। আগামী এক মাসের জ্বালানি তেলের মজুদ নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তী তিন মাসের মজুদ নিশ্চিত করতে এখন থেকেই কাজ চলছে।”

তিনি জনগণের প্রতি প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত মজুত করার প্রবণতা অন্যদের জন্য সংকট তৈরি করতে পারে।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দোলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত আরা সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অনুষ্ঠানে যশোর সদর ও পৌরসভার ৩৪ জনের হাতে অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী। কর্মসূচির আওতায় জেলায় মোট ১৫৩ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হবে।


জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শহীদদের পরিবার ও আহতদের জন্য মোট ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে।মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর...

৩ মিনিট আগে


জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জানতে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করবে।বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা

২০ মিনিট আগে


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...

৫৩ মিনিট আগে


জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস

গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom