আইন-আদালত

সুপ্রিম কোর্টের আদেশে অন্তর্বর্তী সরকারের বৈধতা স্থির: জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের মন্তব্য

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


সুপ্রিম কোর্টের আদেশে অন্তর্বর্তী সরকারের বৈধতা স্থির: জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের মন্তব্য

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে ওঠা সব প্রশ্নের অবসান ঘটিয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল সর্বসম্মতভাবে খারিজ করে এই সিদ্ধান্ত দেন।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান,

“আজকের আদেশের ফলে এটি প্রতিষ্ঠিত হলো যে, বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে গঠিত। সরকারের কর্মকাণ্ড মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে পরিচালিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের নির্বাচন, বিচার ও সংস্কার সম্পর্কিত কার্যক্রমের বৈধতা এখন আর প্রশ্নবিদ্ধ নয়।”

শিশির মনির আরও বলেন, সুপ্রিম কোর্ট আজ দেশের সংবিধানের মূলমন্ত্র পুনর্ব্যক্ত করেছে। এই আদেশের ফলে সংবিধান সংক্রান্ত যে কোনো শূন্যতা বা ভ্যাকুয়ামের বিষয় আর থাকবে না।

মামলার প্রেক্ষাপট: ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চান। এরপর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের প্রক্রিয়া নিয়ে মোহাম্মদ মহসিন রশিদ গত বছরের ডিসেম্বরে রিট দায়ের করেছিলেন। হাইকোর্ট গত ১৩ জানুয়ারি সরাসরি রিট খারিজ করেন। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছিল।


রিজার্ভ চুরি মামলার খসড়া অভিযোগপত্রে আতিউর রহমানসহ ৯ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা
রিজার্ভ চুরি মামলার খসড়া অভিযোগপত্রে আতিউর রহমানসহ ৯ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা

বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত আর্থিক অপরাধ-বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দীর্ঘ প্রায় এক দশকের তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে, তাতে সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের ৯ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং ঘটনার পর যথাযথ...

১ দিন আগে


পরীমনি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন
পরীমনি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। দীর্ঘ বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি...

২ দিন আগে


শিবিরনেতা জিসানের পক্ষে অবস্থান করায় আদালতের এপিপি পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল
শিবিরনেতা জিসানের পক্ষে অবস্থান করায় আদালতের এপিপি পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনগত কার্যক্রমে অংশ নেওয়ার পরই তাদের নিয়োগ বাতিলের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১৮ জুন) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে...

২ দিন আগে


দুবাইয়ে বেনজীরের জামিন আবেদন ও প্রত্যর্পণ প্রক্রিয়া একসঙ্গে এগোচ্ছে
দুবাইয়ে বেনজীরের জামিন আবেদন ও প্রত্যর্পণ প্রক্রিয়া একসঙ্গে এগোচ্ছে

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মামলায় নতুন আইনি অগ্রগতি দেখা গেছে। একদিকে তার জামিনের জন্য আদালতে আবেদন করা হয়েছে, অন্যদিকে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে-এতে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে।দুবাই ও বাংলাদেশ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom