সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযান অস্ত্রসহ জিম্মি জেলে উদ্ধার, হরিণের মাংসসহ চার শিকারি আটক
নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চার জিম্মি জেলে মুক্ত এবং হরিণের মাংসসহ চার শিকারিকে আটক করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—দুর্ধর্ষ ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা কয়রা নদীর নাগজোড়া খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র–গোলাবারুদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।
সিয়াম-উল-হক আরও জানান, অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ডিসেম্বর) মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালায়। ওই সময় তল্লাশিতে ৭২ কেজি হরিণের মাংস, দুইটি হরিণের মাথা, ৩০০ মিটার শিকারের ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা ও জব্দকৃত মাংস–ফাঁদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা, বন্যপ্রাণী হত্যা ও পাচার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯
১৬ ঘন্টা আগে
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...
১ দিন আগে
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...
১ দিন আগে
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার
৩ দিন আগে
