জাতীয়

সরকারে থাকা অবস্থায়, আগে পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


সরকারে থাকা অবস্থায়, আগে পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারে থাকা অবস্থায় তিনি কোনো ধরনের দুর্নীতি করেননি এবং কাউকে করতেও দেননি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আসিফ নজরুলের দুর্নীতি?’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আমেরিকায় বাড়ি’ প্রসঙ্গ

পোস্টে তিনি উল্লেখ করেন, বছরখানেক আগে ইউটিউবে একটি ‘গাঁজাখুরি’ খবর ছড়ানো হয়-তিনি নাকি আমেরিকায় বাড়ি কিনেছেন এবং পরিবার-পরিজনসহ সেখানে চলে গেছেন, শিগগিরই তিনিও চলে যাবেন।

তিনি দাবি করেন, বিপুলসংখ্যক মানুষ ভিডিওটি দেখেছেন এবং কেউ কেউ তা বিশ্বাসও করতে শুরু করেন।

পরবর্তীতে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন-এর এক অনুষ্ঠানে বিষয়টি ওঠে বলে জানান তিনি। সেখানে তিনি বলেন, আমেরিকায় বাড়ি কিনলে তার রেকর্ড থাকে এবং তা গোপন রাখা যায় না। তিনি ইউটিউবার, সাংবাদিক ও সংশ্লিষ্টদের চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তার নামে যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তি থাকলে প্রমাণ উপস্থাপন করতে।

তার ভাষ্য অনুযায়ী, প্রায় আট মাস পেরিয়ে গেলেও এমন কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তো দূরের কথা, বাংলাদেশের বাইরেও তার কোনো সম্পত্তি নেই।

‘নতুন করে অপপ্রচার’

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তার ও কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রথমে অনলাইন প্ল্যাটফর্মে, পরে বিভিন্ন সংবাদমাধ্যমে এসব অভিযোগ প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এসব অভিযোগের জবাব দিতে আগ্রহী না হলেও, যারা তাকে ভালোবাসেন ও তার জন্য দোয়া করেন-তাদের বিভ্রান্তি দূর করতেই তিনি বক্তব্য দিয়েছেন।

তার তিনটি বক্তব্য

১. দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে

তিনি দাবি করেন, সরকারে থাকা অবস্থায় বা জীবনের কোনো সময়ই তিনি দুর্নীতি করেননি। নতুন কোনো ব্যাংক হিসাব খোলেননি, নতুন কোনো সম্পদ অর্জন করেননি এবং আয়কর দেওয়ার সময় কোনো সম্পদ গোপন করেননি।

২. স্বজনপ্রীতি প্রসঙ্গে

তার ভাষ্য, দায়িত্বে থাকা অবস্থায় পরিবার বা আত্মীয়স্বজনকে কোনো সুবিধা দেননি। প্রায় পাঁচ হাজার আইন কর্মকর্তা নিয়োগের সময়ও কোনো আত্মীয়কে নিয়োগ দেননি বা তদবিরের সুযোগ দেননি।

৩. এলাকাপ্রীতি প্রসঙ্গে

উপদেষ্টা থাকাকালে নিজ গ্রামের বাড়ি বা ঢাকায় যেখানে বড় হয়েছেন, সেখানে যাননি বলে জানান তিনি। তবে লালবাগ শাহী মসজিদের জরুরি উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা পেতে সহায়তা করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর আবেদনের প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে অনুদান আনতে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন।

‘আল্লাহ আমার জন্য যথেষ্ট’

পোস্টের শেষাংশে তিনি বলেন, গত দুই দশকে তার বিরুদ্ধে বহু অপবাদ দেওয়া হয়েছে, তবে এতে তার কোনো ক্ষতি হয়নি। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতেও কেউ তার ক্ষতি করতে পারবে না।

তিনি লেখেন, “আল্লাহ আছেন, আমার জন্য তিনিই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।”


আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী

দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...

১০ ঘন্টা আগে


তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...

১১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের

১২ ঘন্টা আগে


স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom