সংকট উত্তরণের পরই তফসিল ঘোষণার পরামর্শ এনসিপির
অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হওয়া সংকট নিরসনের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ কথা জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে পুরো প্রক্রিয়াটি সহজ হবে। খালেদা জিয়ার অসুস্থতার কারণে রাজনৈতিক অঙ্গনে সংকটময় অবস্থা বিরাজ করছে। এসব সংকট উত্তরণ করে তফসিল ঘোষণার পরামর্শই আমরা কমিশনকে দিয়েছি।”
তিনি আরও জানান, এনসিপি তফসিল পেছাতে চায় না। বরং তারা চাইছে যেন রাজনৈতিক সংকট সমাধানের পর তফসিল ঘোষণা করা হয়।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “তফসিল ঘোষণার সময় এমন রাজনৈতিক পরিবেশ থাকা প্রয়োজন, যাতে প্রতিটি দল নির্বাচনী প্রচারণা শুরু করার মতো পরিস্থিতি পায়। সে কারণেই সময় নির্বাচন কমিশনের হাতে; তবে ঘোষণার আগে রাজনৈতিক পরিবেশ বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছি।”
আগামী সপ্তাহে তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পাঠানো ও সংগ্রহের বিষয়টি সময়সাপেক্ষ হওয়ায় কমিশন দ্রুত তফসিল দিতে চাইছে—এটা এনসিপি বুঝতে পারছে। তবে রাজনৈতিক সংকট বিবেচনার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।
খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনী শিডিউলে প্রভাব ফেলবে কিনা—এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এর কোনো প্রভাব পড়বে না। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন; তাঁর প্রতি সবারই আবেগ ও সম্মান রয়েছে। বিষয়টি শুধুই বিএনপি–কেন্দ্রিক নয়, বরং জাতীয় আবেগের জায়গা।”
তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ফেব্রুয়ারিতে দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে অগ্রসর হবে।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
৮ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১৪ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১৬ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
