সারাদেশ

শরীয়তপুরে শ্যালো মেশিন কাঁধে নিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে গেলেন কৃষকরা

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


শরীয়তপুরে শ্যালো মেশিন কাঁধে ও মাথায় করে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যাওয়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন খুলে কাঁধে বহন করে একটি ফিলিং স্টেশনে নিয়ে যাচ্ছেন এবং সেখানে মেশিনে সরাসরি জ্বালানি তেল নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ এপ্রিল) সকালে নড়িয়া উপজেলার ডগ্রি বাজার এলাকার মেসার্স চোকদার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। কৃষকদের ধারণা ছিল, খালি বোতল বা ড্রামে তেল না দেওয়া হলেও মেশিনসহ গেলে সহজে জ্বালানি পাওয়া যাবে-এই ধারণা থেকেই তারা শ্যালো মেশিনটি খুলে স্টেশনে নিয়ে যান।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা হয় না। তবে কৃষিকাজে ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় তেল সরবরাহ করা হয়।

ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক আব্দুল জব্বার বলেন, “কৃষকেরা শ্যালো মেশিন নিয়ে এসেছিলেন তেল নেওয়ার জন্য। অনেকে এখনো আগের নিয়ম নিয়ে বিভ্রান্ত। প্রশাসনের নির্দেশনায় কৃষকদের সুবিধার জন্য নির্দিষ্ট নিয়মে এখন তেল সরবরাহ করা হয়।”

স্থানীয়দের মতে, সচেতনতার অভাব এবং নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় এমন ঘটনা ঘটেছে। কৃষি ও জ্বালানি বিতরণ ব্যবস্থার নিয়ম আরও পরিষ্কারভাবে জানানো হলে এ ধরনের বিভ্রান্তি এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom