‘শিগগিরই বিশ্ব ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলি আবদুল্লাহি বলেছেন, আগ্রাসী শত্রুর বিরুদ্ধে ইরান শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে এবং বিশ্ব শিগগিরই সেই বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে।
শুক্রবার দেজফুলে অনুষ্ঠিত এক স্মরণসভায় পাঠানো বার্তায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রয়াত ইরানি সামরিক কর্মকর্তা গোলামালি রশিদ এবং তার ছেলে আমিন আব্বাস রশিদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে।
বার্তায় আবদুল্লাহি বলেন, শত্রুপক্ষ ধারণা করেছিল যে ইরানের শীর্ষ সামরিক ব্যক্তিত্বদের হত্যা করে দেশের প্রতিরক্ষা কাঠামোয় দুর্বলতা সৃষ্টি করা যাবে। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তার মতে, শহীদ জেনারেল রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার একটি শক্তিশালী ভিত্তি রেখে গেছেন।
তিনি বলেন, বর্তমান সশস্ত্র বাহিনীর কমান্ডাররা সেই উত্তরাধিকার অনুসরণ করেই আধুনিক ও জটিল ‘হাইব্রিড যুদ্ধ’ মোকাবিলা করছেন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করছেন।
ইরানি কমান্ডার আরও দাবি করেন, দেশের স্থল, নৌ ও আকাশসীমায় দায়িত্ব পালনকারী বাহিনীগুলো জাতীয় মর্যাদা ও প্রতিরোধের প্রতীক হিসেবে কাজ করছে। তাদের তৎপরতা ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।
আব্দুল্লাহি বলেন, “আল্লাহর রহমতে বিশ্ব শিগগিরই আগ্রাসী ও সন্ত্রাসী শত্রুর বিরুদ্ধে ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে।”
তার এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা, সামরিক সংঘাত এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় রয়েছে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
৬ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
৭ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
১২ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
১৫ ঘন্টা আগে
