সোনারগাঁয়ে ঘরে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোররাতে ঘরে আগুন লেগে নারী, শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—বাড়ির ভাড়াটে পোশাকশ্রমিক মো. আলাউদ্দিন (৩৫), তাঁর দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪), এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান জানান, ফোনের চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এত বড় আগুনে চারজন কীভাবে দগ্ধ হলেন, সেটি ফায়ার সার্ভিস আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে।
কাঁচপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মেরাজ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে ঘরের একটি জানালার কাচ ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, ঘরে গ্যাস জমে ছিল। কোনোভাবে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণে জানালার কাচ ভেঙে যায়।
দুপরে বাড়িটি পরিদর্শনে আগুন লাগা কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাচ্ছিলেন এমন সময় একটি শব্দ হয়। পরে ঘরে প্রবেশ করে দেখা যায়, বিছানার তোশকে আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে তিনিও দগ্ধ হন। ঘরে থাকা তাঁর মা এবং দুই মেয়েও আগুনে আক্রান্ত হন। বাইরে থেকে বাড়ির গেট তালাবদ্ধ থাকায় তাঁরা দ্রুত বের হতে পারেননি। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে তাঁদের উদ্ধার করেন।
সালমার ধারণা, গ্যাস লাইনের লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল। সেই অবস্থায় মোবাইল চার্জারের বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যরা দগ্ধ হন।
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
৩ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
১২ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
১৪ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১ দিন আগে
