সৌদি আরবের পাঠানো খেজুর ঢাকা থেকে কুমিল্লায় এসে ২০ কার্টুন উধাও
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লা: কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র থেকে পাঠানো খেজুর কুমিল্লায় পৌঁছাতে গিয়ে ৫২০ কার্টুন থেকে ৫০০ কার্টুনে নেমে আসার অভিযোগ উঠেছে। বাকি ২০ কার্টুন খেজুর কোথায় গেল-এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, গত ৮ মার্চ কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী জেলার ১৭টি উপজেলায় জনসংখ্যার অনুপাতে ৫০০ কার্টুন খেজুর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে বিতরণের জন্য পাঠান।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার একটি চিঠিতে দেখা যায়, ৫০০ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টুন খেজুর পাঠানোর তথ্য রয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তানিম আহমেদ নামে এক ব্যবহারকারী লিখেছেন, সৌদি আরবের বাদশাহর দেওয়া খেজুর ঢাকা থেকে কুমিল্লায় আসতেই যদি ২০ কার্টুন উধাও হয়ে যায়, তা মেনে নেওয়া যায় না। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী বলেন, “আমরা পাঁচশ কার্টুন পেয়েছি। ওয়েবসাইটে যেটা আছে সেটা এখনো আপডেট হয়নি। চাইলে আপনারা ডিজিকে ফোন করে জানতে পারেন।”
অন্যদিকে এ বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান-কে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে-পাঠানো ৫২০ কার্টুনের মধ্যে বাকি ২০ কার্টুন খেজুর কোথায় গেল। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
২০ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
১ দিন আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
১ দিন আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১ দিন আগে
