সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদ বিবরণী চেয়েছে দুদক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য তাদের নামে পৃথক আদেশপত্র ও সম্পদ বিবরণীর ফরম ইস্যু করা হয়।
তাদের ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কনস্টেবল মো. জুয়েল মিয়াকে। তবে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে তাদের না পেয়ে তিনি আদেশপত্র ও মূল ফরম ফেরত দেন।
দুদকের নথিতে বলা হয়েছে, পরবর্তীতে জানা যায়, শাকিল আহমেদ তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। অন্যদিকে, তার স্ত্রী ফারজানা রূপা যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
এ অবস্থায় তাদের কারাগারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের নথি অনুযায়ী, শাকিল আহমেদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে এবং ফারজানা রূপার আদেশ মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে জারি করা হবে।
আইকাও অডিটে প্রয়োজনীয় গ্রেড পেলেই নিউইয়র্কে সরাসরি ফ্লাইট: বিমানমন্ত্রী
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিটে বাংলাদেশ প্রয়োজনীয় গ্রেড অর্জন করতে পারলে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আগামী বছরের জানুয়ারি থেকেই এই ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।রোববার (২৩ আগস্ট) বিমানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রথম...
৫ ঘন্টা আগে
পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকে গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতির ক্ষেত্রে মেধা, পেশাগত দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।অনুষ্ঠানের বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও...
১৪ ঘন্টা আগে
‘পিংক বাসে’ যুক্ত হলো ই-টিকিটিং সেবা
নারী যাত্রীদের জন্য মাত্র পাঁচ দিন আগে বিশেষ মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এবার এই সার্ভিসে যুক্ত হলো ই-টিকিটিং সেবা। আর এ সেবা কার্যক্রম পরিচালনা করবে টিকিটিং প্ল্যাটফর্ম সহজ।রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম...
১৪ ঘন্টা আগে
১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: পার্থ
দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দেন তিনি। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েক বছরে দেশের
১৪ ঘন্টা আগে
