জাতীয়

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

ছবি: সংগৃহীত


বাংলাদেশের মন্ত্রিসভায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর খসড়াটি এখন ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়েছে।

এর আগে সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য প্রস্তাবিত আইনের খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 

ভেটিং প্রক্রিয়া শেষ হওয়ার পর খসড়াটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদে আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস হলে তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন আইন কার্যকর হলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে। প্রস্তাবিত আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বিভাগের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হবে।

খসড়ায় সাধারণ নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত আইনে এসআরবির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে তল্লাশি, আটক, জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সরাসরি তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে পুলিশের বিশেষ বাহিনী হিসেবে র‍্যাব গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটির কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন ঘটনায় র‍্যাব নিয়ে বিতর্ক আরও বাড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

বিশেষ করে কক্সবাজারের টেকনাফে একরামুল হক হত্যাকাণ্ডের পর র‍্যাব এবং বাহিনীটির কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।

পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটিও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করে। প্রস্তাবিত এসআরবি আইন, ২০২৬-এর মাধ্যমে র‍্যাব বিলুপ্ত করে নতুন কাঠামোয় বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগটি এখন আইনি প্রক্রিয়ার দিকে এগিয়ে গেল।


২০২৮-২৯ অর্থবছর থেকে বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর
২০২৮-২৯ অর্থবছর থেকে বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর

বাংলাদেশের প্রচলিত অর্থবছরের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ জুলাই–৩০ জুনের পরিবর্তে ১ এপ্রিল–৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে

১ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বৈঠক

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন।বৈঠকে বিন্না ঘাসের বিভিন্ন উপকারিতা এবং দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এর ব্যবহার নিয়ে আলোচনা...

৩ ঘন্টা আগে


স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতর্কতাকে সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি নিজে পড়েননি। গণমাধ্যমের মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছেন।সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানায়, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার

৫ ঘন্টা আগে


বিভ্রান্তি ছড়ানোদের ‘চোখে চোখে’ রাখতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
বিভ্রান্তি ছড়ানোদের ‘চোখে চোখে’ রাখতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাদের ওপর নজর রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom