খেলাধুলা

রেকর্ড তাড়া করে সিরিজ বাঁচানো! ভারতের সামনে প্রায় অসম্ভব সমীকরণ

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


{news.title}

প্রথম টেস্টে ৩০ রানের জয়। দ্বিতীয় টেস্টেও ভারতের বিপক্ষে দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে প্রোটিয়ারা দিয়েছে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য। দুই ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে থাকায় এখন ভারতের সামনে দাঁড়িয়েছে রেকর্ড তাড়া করে সিরিজ বাঁচানোর কঠিনতম চ্যালেঞ্জ।

টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৪১৮—২০০৩ সালে সেন্ট জন’সে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের জিততে হলে এই রেকর্ড ভাঙতে হবে, তার সঙ্গে যোগ করতে হবে আরও ১৩১ রান। অর্থাৎ—প্রায় ‘অসম্ভব’ এক লক্ষ্য।

এশিয়ায় কখনোই ৪০০+ রান তাড়া করে জেতার নজির নেই। এখানে সর্বোচ্চ তাড়ার রেকর্ড ৩৯৫—চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়। ভারতের মাটিতে সর্বোচ্চ তাড়া ৩৮৭, ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতেরই অর্জন।

এ অবস্থায় ভারতের সামনে পথটা যে কতটা কঠিন—তা অনুমান করাই যায়।

প্রথম ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ প্রোটিয়াদের হাতে

ম্যাচের শুরুতেই দক্ষিণ আফ্রিকা তুলে ৪৮৯ রান। জবাবে ভারত গুটিয়ে যায় মাত্র ২০১ রানে। ফলে প্রথম ইনিংস থেকেই প্রোটিয়ারা নেয় ২৮৮ রানের বিশাল লিড

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার চেয়ে সময় ব্যাটিংকেই অগ্রাধিকার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ চতুর্থ দিনে তৃতীয় সেশনেও তারা ব্যাটিং করেছে। মোট ৭৮.৩ ওভারে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাভুমার দল। হাতে ছিল আরও ১৮ ওভার—যা ভারতকে কঠিন চাপে ফেলতে যথেষ্ট।

স্টাবস–জর্জির ব্যাটে রান পাহাড়

দ্বিতীয় ইনিংসে ওপেনার রিকেলটন ৩৫ ও মার্করাম ২৯ রান করে দলকে ভালো শুরু এনে দেন। এরপর বড় ইনিংস গড়েন ট্রিস্টান স্টাবস—দুর্দান্ত ৯৪ রান করে তিনি দলকে নিয়ে যান নিরাপদ জায়গায়।
সহায়তা করেন টনি ডি জর্জি, করেন ৪৯ রান।

স্টাবস সেঞ্চুরি করতে পারলে প্রোটিয়ারা হয়তো আরও কিছু ওভার ব্যাট করত। কিন্তু তিনি ৯৪ রানে আউট হতেই বাভুমা ইনিংস ঘোষণা করেন। ভারতের হয়ে জাদেজা নেন দ্বিতীয় ইনিংসের সব ৪ উইকেট

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom