ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহিদ শরীফ ওসমান হাদির জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

অনলাইন ডেস্ক

১ মাস আগে


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহিদ শরীফ ওসমান হাদির জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

ছবি: সংগৃহীত


আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে নিহত শহিদ শরীফ ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি সেমিনারের আয়োজন করেছে স্পিক উইথ রিবেল প্রডাকশন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘কলম, সংস্কৃতি ও সিংহাসন: ক্ষমতার লড়াইয়ে যুগে যুগে সাংস্কৃতিক রাজনীতি’ শীর্ষক এ সেমিনারে ওসমান হাদির জীবন, চিন্তা ও সাংস্কৃতিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, বাংলার মানুষ ঐতিহাসিকভাবে অন্যের ওপর আগ্রাসন চালানোর পরিবর্তে নিজস্ব সংস্কৃতি ও স্বকীয়তা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। তবে বিভিন্ন সময় আধিপত্যবাদী শক্তি সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে সেই স্বকীয়তাকে দুর্বল করার চেষ্টা করেছে। তাদের মতে, শরীফ ওসমান হাদি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে এসব বিষয় নিয়ে সক্রিয়ভাবে কথা বলতেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠার নানা প্রচেষ্টা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ওসমান হাদি এসব বিষয়ে সচেতন অবস্থান গ্রহণ করেছিলেন এবং এ কারণেই তিনি বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকিব বলেন, শরীফ ওসমান হাদির আদর্শ ও লক্ষ্যকে উপলব্ধি করাই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানোর উপায়। তিনি বলেন, কেবল প্রতীকীভাবে স্মরণ নয়, বরং তার চিন্তা ও উদ্দেশ্যকে ধারণ করাই বেশি গুরুত্বপূর্ণ।

সেমিনারে উপস্থাপনা করেন রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক।

সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা সেমিনারে অংশ নেন।


১১ মাসে ডাকসুতে যে কাজ করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম
১১ মাসে ডাকসুতে যে কাজ করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু যে কাজ করেছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে কেউ করতে পারেনি।শুক্রবার (২১ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’...

৪ ঘন্টা আগে


জবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে ছাত্রলীগের শোক ব্যানার
জবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে ছাত্রলীগের শোক ব্যানার

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শোক ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।শুক্রবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে ব্যানারটি টানান সংগঠনটির নেতাকর্মীরা।ব্যানারে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

৬ ঘন্টা আগে


ডাকসুর ৫ম সভায় ২৯ সিদ্ধান্ত, দ্রুত নির্বাচনসহ শিক্ষার্থীদের নানা দাবিতে গুরুত্ব
ডাকসুর ৫ম সভায় ২৯ সিদ্ধান্ত, দ্রুত নির্বাচনসহ শিক্ষার্থীদের নানা দাবিতে গুরুত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ৫ম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের অধিকার, ক্যাম্পাস নিরাপত্তা, আবাসন, শিক্ষা ও গবেষণা, খাদ্য নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ২৯টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড....

১ দিন আগে


রাকসুর জিএসের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা
রাকসুর জিএসের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলায় জোরপূর্বক অফিসে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।রাকসুর নেতাদের সঙ্গে আলোচনা করে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলি আদালতে মামলাটি করেন সালাহউদ্দিন আম্মার।মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন-রাজশাহী...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom