রাজনীতি

পিআর পদ্ধতি নিয়ে জনগণের রায় মেনে নেবে জামায়াত: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


পিআর পদ্ধতি নিয়ে জনগণের রায় মেনে নেবে জামায়াত: গোলাম পরওয়ার

জনগণ না চাইলে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি থেকে সরে আসার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি এই বিষয়ে গণভোট আয়োজনেরও দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে 'জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন' শীর্ষক এক সেমিনারে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি নিজেদেরকে বড় দল মনে করে বলেই আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চায় না। তবে, গণভোটে জনগণের রায় যা হবে, জামায়াত তা মেনে নেবে। যদি জনগণ এই পদ্ধতি না চায়, তাহলে জামায়াতও এই দাবি থেকে সরে আসবে।

অধ্যাপক গোলাম পরওয়ারের মতে, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে। তিনি আরও বলেন, দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের কথা উঠলেই কিছু রাজনৈতিক দল গড়িমসি করে, আর নির্বাচন কমিশনও রাজনৈতিক চাপের কারণে দুর্বল অবস্থানে চলে আসে।

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আদৌ হবে কিনা, কীভাবে হবে বা কোন কোন দল অংশ নেবে, এসব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের ইতিহাসের অনেক তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে। তিনি এই ঘোষণাপত্র সংশোধন করে পুনরায় প্রকাশের দাবি জানান।

তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী একটি খসড়া রূপরেখা গত রাতে অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করেছে। জামায়াত অন্তর্বর্তী সরকারকে যেকোনো প্রকারের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের স্থায়ী কমিটির সদস্য সংস্কারের সব প্রস্তাব মুছে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি সংসদ নির্বাচনের আগেই জুলাই ঘোষণাপত্রের সংশোধন এবং জুলাই সনদের বাস্তবায়ন সম্পন্ন করার আহ্বান জানান।

সেমিনারে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেনও জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, “দাবি না মানলে কী হবে, সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন।”


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

৯ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

১৪ ঘন্টা আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১৬ ঘন্টা আগে


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom