বিনোদন

‘ফ্যান্টাস্টিক ফোর’-এর নগ্ন দৃশ্য আমাকে ভীত করেছিল: জেসিকা অ্যালবা

বিনোদন ডেস্ক

৩ মাস আগে


{news.title}

সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। উৎসবের দ্বিতীয় দিনে হাজির হয়ে নিজের অভিনয়জীবন, অভিজ্ঞতা ও নতুন প্রকল্প নিয়ে খোলামেলা কথা বলেন হলিউড তারকা জেসিকা অ্যালবা। বিশেষ করে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত টিম স্টোরি পরিচালিত মার্ভেলের ছবি ‘ফ্যান্টাস্টিক ফোর’–এ সু স্টর্ম চরিত্রে অভিনয়ের সময় ঘটে যাওয়া এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

অ্যালবা জানান, ছবির একটি দৃশ্যে সু স্টর্ম ব্রিজের ওপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় দৃশ্যমান হয়—এ দৃশ্যটি তাঁর কাছে ছিল অত্যন্ত অস্বস্তিকর।
অভিনেত্রীর ভাষায়,
‘ওই দৃশ্য ছিল ভয়ানক। বাস্তব জীবনে তা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, নিজেও খুব সংযত। বহুদিন ওই দৃশ্য আমাকে ভীত করেছে—এখনো সেটা আমাকে কষ্ট দেয়।’

তবু সু স্টর্ম চরিত্রটিকে তিনি বিশেষভাবে ভালোবাসেন। তাঁর মতে, চরিত্রটি তখনকার সময়ের সুপারহিরো সিনেমায় নারীর প্রচলিত উপস্থাপনাকে ভেঙে দিয়েছিল।
অ্যালবা বলেন,
‘সে ছিল দয়ালু, মা-সুলভ, কিন্তু একই সঙ্গে দৃঢ় ও নৈতিক। তখন নারী চরিত্রগুলোকে সাধারণত বাঁচিয়ে তুলতেন কেউ একজন—সু স্টর্ম ছিল তার ব্যতিক্রম।’

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom