কিছু মন্ত্রীর মুখে টেপ লাগিয়ে দেওয়া দরকার: সোহেল রানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কিছু মন্ত্রীর মুখে টেপ লাগিয়ে দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক সোহেল রানা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান–কে উদ্দেশ্য করে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সোহেল রানা লেখেন,
‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহণ করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন।’
তিনি আরও বলেন, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সংবাদ ছাড়া মন্ত্রীদের বারবার গণমাধ্যমের সামনে আসার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট দপ্তরের মুখপাত্রই বিভাগীয় তথ্য জানালেই যথেষ্ট। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মন্ত্রীদের প্রেস ব্রিফিংয়ে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে বলেও মত দেন তিনি।
পোস্টে তিনি উল্লেখ করেন, নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মন্ত্রী হয়েছেন, তাদের কেউ কেউ রাজনৈতিক দলের নেতা হিসেবে বক্তব্য দিচ্ছেন—সরকারি দায়িত্বের অবস্থান থেকে নয়। এতে দল ও প্রধানমন্ত্রীর ওপর প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
এছাড়া কিছু মন্ত্রী নিজেদের দপ্তরের বাইরে মন্তব্য করছেন বলেও ইঙ্গিত করেন সোহেল রানা। তার ভাষায়, এখনই লাগাম টেনে না ধরলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। পোস্টের শেষে তিনি প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
প্রায় তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে ওমর সানি
প্রায় তিন দশক আগে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি। দীর্ঘ বিরতির পর আবারও সেই পরিচিত ‘কুলি’ চরিত্রে পর্দায় ফিরছেন তিনি। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।জানা গেছে, নতুন শর্টফিল্মটির নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এর শুটিং শুরু হয়েছে।
১১ ঘন্টা আগে
ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত সাবরিনা পড়শী, ভাইরাল ‘বড় একা’ গানের রিলে মাতালেন ভক্তদের
সাবরিনা পড়শী বরাবরই ব্রাজিল জাতীয় ফুটবল দল-এর সমর্থক। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে না পারলেও মরক্কোর বিপক্ষে ড্রয়ে কিছুটা হতাশ হয়েছিলেন তিনি।তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর আনন্দে ভাসেন এই গায়িকা। ব্রাজিলের জার্সি পরে নিজের ফেসবুক পেজে ছবি প্রকাশ করে ভক্তদের শুভ সকালের শুভেচ্ছা জানান।এর আগের
১৬ ঘন্টা আগে
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমণি, মেসি-জার্সিতে নতুন ভিডিও
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন বিশ্বজুড়ে উন্মাদনা, তখন সেই আবহে মেতেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরী মনি। বরাবরের মতোই তিনি লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল-এর সমর্থক হিসেবে সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন।আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর তিনি ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে লেখেন,
১ দিন আগে
আট বছর পর আবারও একসঙ্গে ধানুশ সাই পল্লবী
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি ধনুশ ও সাই পল্লবী দীর্ঘ আট বছর পর আবারও একই সিনেমায় অভিনয় করছেন। ২০১৮ সালের মারি 2-এর জনপ্রিয় গান রাউডি বেবি-এর পর এবার তারা ফিরছেন নতুন অ্যাকশন থ্রিলার ওএম-এ।সম্প্রতি পরিচালক রাজকুমার পেরিয়াসামি সিনেমাটির টিজার প্রকাশ করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘ওএম: প্রথম আঘাত’। টিজার প্রকাশের
১ দিন আগে
