বিনোদন

পর্যটক বরণে প্রস্তুত জাফলং, নিরাপত্তার চাদরে মোড়ানো প্রতিটি স্পট

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


পর্যটক বরণে প্রস্তুত জাফলং, নিরাপত্তার চাদরে মোড়ানো প্রতিটি স্পট

ছবি: সংগৃহীত


সিলেট মানেই সবুজে মোড়া স্বপ্নরাজ্য। এই স্বপ্নরাজ্যের অন্যতম প্রাণকেন্দ্র গোয়াইনঘাট এবং এর আশেপাশের পর্যটন স্পটগুলো। ভোলাগঞ্জ, জৈন্তাপুরের লালাখাল, পান্তুমাই ঝর্ণা, বিছনাকান্দি ও জাফলং পাথর কোয়ারি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট-সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য এক চমৎকার অভিজ্ঞতা।

প্রকৃতির সান্নিধ্যে জাফলংয়ের পিয়াইন নদীর স্বচ্ছ জল, নুড়ি-পাথর ও পাহাড়ি দৃশ্য ভ্রমণপিপাসুদের মন মাতিয়ে তোলে। এখানে নৌকায় করে খাসিয়া পল্লী ও চা-বাগান ঘুরে সময় কাটানো যায়। পাশাপাশি জৈন্তাপুরের লালাখাল, ডিবির হাওর, পান্তুমাই ঝর্ণাধারা এবং বিছনাকান্দি ঝর্ণা-সবই পর্যটনের জন্য অত্যন্ত আকর্ষণীয়।

যাতায়াত: সিলেট শহরের কদমতলী বাসস্ট্যান্ড বা সোবহানীঘাট থেকে সরাসরি বাসে জাফলং পৌঁছানো যায়, জনপ্রতি ভাড়া প্রায় ১৫০ টাকা। এছাড়া সিএনজি বা মাইক্রোবাসের মাধ্যমেও সহজে যাওয়া সম্ভব।

থাকার ব্যবস্থা: সিলেট শহর ও জাফলং এলাকায় উন্নতমানের হোটেল, রিসোর্ট এবং স্বল্প বাজেটের আবাসনের সুবিধা রয়েছে। পর্যটকদের জন্য স্থানীয় হাওর-বাওরের মাছ, দেশীয় মাংসসহ বিভিন্ন খাবারের ব্যবস্থা আছে।

নিরাপত্তা ব্যবস্থা: গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ফুট প্যাট্রোল, পেট্রোল টিম ও টুরিস্ট পুলিশসহ সাদা পোশাকে দায়িত্বশীল দল মোতায়েন করা হয়েছে। পর্যটকদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানান তিনি।

ঈদে পরিবার ও বন্ধুদের সঙ্গে সিলেটের প্রকৃতির কোলে সময় কাটানো যেন সবার জন্য এক অমলিন আনন্দ ও স্মরণীয় অভিজ্ঞতা।


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

৫ ঘন্টা আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

৬ ঘন্টা আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

২৩ ঘন্টা আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom