রাজনীতি

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। তিনি দাবি করেন, বিশ্বের কুখ্যাত ফ্যাসিস্ট শাসকদের সঙ্গে শেখ হাসিনার মৌলিক পার্থক্য হলো— তারা নিজেদের দেশের জন্য কাজ করলেও শেখ হাসিনার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রকে লুণ্ঠন করা।

রাইটিং ব্লক:

বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে জুলাই গণঅভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ইতিহাসের কুখ্যাত ফ্যাসিস্ট শাসক অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনি জাতিগত নিপীড়ন ও গণহত্যার মতো ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে তাদের উদ্দেশ্য ছিল নিজেদের জাতিকে শক্তিশালী করা। বিপরীতে শেখ হাসিনার শাসনামল ছিল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, অর্থ পাচার, ব্যাংক খাত ধ্বংস, শেয়ারবাজারে অনিয়ম এবং সরকারি সম্পত্তি দখলের মাধ্যমে দেশকে দুর্বল করার এক নির্মম অধ্যায়।

রিজভী আরও বলেন, প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে জনগণের রক্ত ঝরাতে দ্বিধা করেনি। ১৯৭২ থেকে ১৯৭৫ এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থী, সাংবাদিক, শ্রমজীবী মানুষ, সাধারণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কোলের শিশুও প্রাণ হারিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে রেস্টুরেন্টকর্মী, ফল বিক্রেতা, সাংবাদিকসহ বহু নিরীহ মানুষ নিহত হয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অত্যাচার, দমন-পীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ। জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েই শেখ হাসিনা বারবার বিতর্কিত ও একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন।

তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

 


শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দিলে তা হবে ভারতের প্রত্যক্ষ ইন্ধন: আসিফ মাহমুদ
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দিলে তা হবে ভারতের প্রত্যক্ষ ইন্ধন: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারতের প্রত্যক্ষ ইন্ধন হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।বুধবার (৫ আগস্ট)

৮ মিনিট আগে


২৪ এর এই দিনে শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগের খবর; রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান
২৪ এর এই দিনে শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগের খবর; রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন। এদিকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে

৩৫ মিনিট আগে


প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে...

৩ ঘন্টা আগে


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom