পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ, ‘অপচয়’ প্রায় ২০ কোটি টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় নজিরবিহীন অসংগতি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন-এর বিরুদ্ধে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগে রাষ্ট্রের প্রায় ২০ কোটি টাকা অপচয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এ ছাড়া প্রতিটি ব্যালটের বিপরীতে বরাদ্দের হিসাব নিয়ে ইসি ও বাংলাদেশ ডাক বিভাগ-এর মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। বিষয়টি ঘিরে দুই সংস্থার মধ্যে চলছে দোষারোপের পালা।
ব্যালটপ্রতি বরাদ্দে গরমিল
ডাক বিভাগ ও ইসি সূত্র জানায়, প্রবাসীদের জন্য পাঠানো প্রতিটি পোস্টাল ব্যালটের বিপরীতে বরাদ্দ ছিল ৭০০ টাকা। তবে ডাক বিভাগ পেয়েছে ৫৬৫ টাকা- যার মধ্যে ৫০০ টাকা মূল খরচ এবং ৬৫ টাকা পার্সেল চার্জ। বাকি ১৩৫ টাকার হিসাব নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
ডাক বিভাগের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, বরাদ্দ ঘাটতির বিষয়টি তুললেই ইসির পক্ষ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসে। যদিও ইসি আনুষ্ঠানিকভাবে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
ওসিভি ও আইসিভি: বিপুল ব্যালট অকার্যকর
আউট কান্ট্রি ভোটিং (ওসিভি) ব্যবস্থায় নিবন্ধনের জন্য অনুমোদিত আবেদন ছিল ৭ লাখ ৬৭ হাজার ২৩৩টি। এর মধ্যে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি ব্যালট পাঠানো হয়; সময়ের অভাবে ৪৫টি পাঠানো যায়নি। ফেরত আসে ৫ লাখ ৩৮ হাজার ৩৬৫টি ব্যালট।
তবে ১ লাখ ৩২ হাজার ৮২৭টি ব্যালট ‘আনডেলিভার্ড’ হয়ে ফেরত আসে এবং ২৬ হাজার ২৩২টি ব্যালট ত্রুটির কারণে বাতিল হয়। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া ও ইতালি থেকে সবচেয়ে বেশি ব্যালট ফেরত এসেছে বলে জানা গেছে।
ইন কান্ট্রি ভোটিং (আইসিভি) ব্যবস্থায় ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়; ভোট দিয়ে ফেরত আসে ৬ লাখ ৭৬ হাজার ৯৫২টি। জিপিএস ট্র্যাকিং সমস্যায় দেশে প্রায় ১৩ হাজার ব্যালট ফেরত আসে এবং ত্রুটির কারণে বাতিল হয় আরও প্রায় ৬৬ হাজার ব্যালট।
সব মিলিয়ে দেশ-বিদেশে ২ লাখ ৩৭ হাজার ৮০৭টি ব্যালট কোনো কাজে আসেনি।
ব্যয় ও বিকল্প প্রস্তাব
ইসি সূত্র জানায়, পোস্টাল ব্যালট খাতে মোট ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা, যার মধ্যে অন্তত ২০ কোটি টাকা অপচয় হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালটের ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। ভবিষ্যতে ডিজিটাল বা অ্যাপভিত্তিক বিকল্প ব্যবস্থা চালুর প্রস্তাব রাখা হচ্ছে।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত না হলে পোস্টাল ব্যালট পদ্ধতি একসময় বিলুপ্ত ইভিএমের মতো বোঝা হয়ে দাঁড়াবে।
আসনভিত্তিক ভোটের চিত্র
পোস্টাল ব্যালটে সবচেয়ে বেশি ভোট পড়েছে চট্টগ্রাম-১৫ আসনে (১০,৯৪৬টি)। সবচেয়ে কম ভোট পড়েছে সুনামগঞ্জ-২ আসনে (১,০৪৫টি)। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও ঢাকার কয়েকটি আসনেও উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ভোট পড়েছে বলে ইসি সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সমন্বয়হীনতা ও ব্যবস্থাপনায় দুর্বলতা দূর না করলে ভবিষ্যতে এমন উদ্যোগ বড় ধরনের আর্থিক ও প্রশাসনিক বোঝা হয়ে দাঁড়াতে পারে।
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১২ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১৪ ঘন্টা আগে
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
১৬ ঘন্টা আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১৭ ঘন্টা আগে
