জাতীয়

পাথরঘাটায় যুবককে চোখ উপড়ে ও হাত কেটে হত্যার অভিযোগ

৬ মাস আগে


পাথরঘাটায় যুবককে চোখ উপড়ে ও হাত কেটে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত


বরগুনার পাথরঘাটা উপজেলায় মো. সুজন (৩৮) নামে এক ব্যক্তিকে দুই চোখ উপড়ে ও দুই হাত কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে Patharghata Upazila Health Complex-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুজন একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সুজন একই এলাকার মন্টু মিয়ার ছেলে কালু মিয়াকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বড় ভাই রিয়াজ এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয় এবং তার একটি হাত কেটে ফেলা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে Mathbaria Upazila Health Complex-এ নেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়।

পরদিন সকালে ওই ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী সুজনের বাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, পরে তাকে মারধর করে চোখ তুলে নেওয়া হয় এবং মৃত্যু নিশ্চিত করা হয়।

রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. সগির হোসেন বলেন, সুজন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

Patharghata Police Station-এর উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর আলম গাজী বলেন, লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার পাথরঘাটায় এক যুবককে কুপিয়ে হাত বি


আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী

দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...

৪ ঘন্টা আগে


তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...

৬ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের

৬ ঘন্টা আগে


স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom