পাকিস্তানি তারকা হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায়
অনলাইন ডেস্ক
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের ভক্তদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে তিনি এই বিশেষ সফরে আসছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় হানিয়া আমির নিজেই তার ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন। তিনি ভিডিওতে বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।” তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। তার এই সফর সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে হচ্ছে। সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি, তবে তিনি ঢাকায় কয়েকদিন অবস্থান করবেন বলে জানা গেছে।
২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে হানিয়া আমিরের বড় পর্দায় অভিষেক হয়। এরপর তিনি ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ এবং ‘কাভি মে কাভি তুম’ এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি তিনি বলিউডের ‘সরদারজি ৩’ সিনেমায় অভিনয় করে ভারতের চলচ্চিত্র অঙ্গনেও পা রেখেছেন। রোমান্টিক, কমেডি থেকে শুরু করে গ্ল্যামারাস ও গম্ভীর চরিত্রে তার দক্ষতা বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ সমাদৃত। তার আসন্ন এই সফর নিয়ে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
প্রায় তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে ওমর সানি
প্রায় তিন দশক আগে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি। দীর্ঘ বিরতির পর আবারও সেই পরিচিত ‘কুলি’ চরিত্রে পর্দায় ফিরছেন তিনি। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।জানা গেছে, নতুন শর্টফিল্মটির নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এর শুটিং শুরু হয়েছে।
১০ ঘন্টা আগে
ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত সাবরিনা পড়শী, ভাইরাল ‘বড় একা’ গানের রিলে মাতালেন ভক্তদের
সাবরিনা পড়শী বরাবরই ব্রাজিল জাতীয় ফুটবল দল-এর সমর্থক। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে না পারলেও মরক্কোর বিপক্ষে ড্রয়ে কিছুটা হতাশ হয়েছিলেন তিনি।তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর আনন্দে ভাসেন এই গায়িকা। ব্রাজিলের জার্সি পরে নিজের ফেসবুক পেজে ছবি প্রকাশ করে ভক্তদের শুভ সকালের শুভেচ্ছা জানান।এর আগের
১৪ ঘন্টা আগে
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমণি, মেসি-জার্সিতে নতুন ভিডিও
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন বিশ্বজুড়ে উন্মাদনা, তখন সেই আবহে মেতেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরী মনি। বরাবরের মতোই তিনি লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল-এর সমর্থক হিসেবে সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন।আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর তিনি ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে লেখেন,
১ দিন আগে
আট বছর পর আবারও একসঙ্গে ধানুশ সাই পল্লবী
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি ধনুশ ও সাই পল্লবী দীর্ঘ আট বছর পর আবারও একই সিনেমায় অভিনয় করছেন। ২০১৮ সালের মারি 2-এর জনপ্রিয় গান রাউডি বেবি-এর পর এবার তারা ফিরছেন নতুন অ্যাকশন থ্রিলার ওএম-এ।সম্প্রতি পরিচালক রাজকুমার পেরিয়াসামি সিনেমাটির টিজার প্রকাশ করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘ওএম: প্রথম আঘাত’। টিজার প্রকাশের
১ দিন আগে
