আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৪১৫

অনলাইন ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


আফগানিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় ৪১৫ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

মন্ত্রী দাবি করেন, এ অভিযানে আরও ৫৮০ জন আহত হয়েছেন। পাশাপাশি ১৮২টি চেকপোস্ট ধ্বংস এবং ৩১টি চেকপোস্ট দখলে নেওয়ার কথাও জানানো হয়েছে। পাকিস্তান বাহিনীর দাবি অনুযায়ী, ৮৫টি ট্যাঙ্ক, সশস্ত্র যানবাহন ও ভারী অস্ত্র ধ্বংস করা হয়েছে।

তথ্যমন্ত্রী আরও জানান, আফগানিস্তানজুড়ে ৪১টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী কুর্রাম সেক্টরের কাছে খারচর চেকপোস্ট ধ্বংস করেছে বলেও দাবি করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে আফগান তালেবানদের ‘বিনা উস্কানিতে হামলার’ জবাবে এই শক্তিশালী ও কার্যকর প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে।

তবে এ বিষয়ে আফগান তালেবান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। চলমান এই উত্তেজনা দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom