নুসরাত তাবাসসুমকে ঘিরে ‘প্রোপাগান্ডা’ দাবি এনসিপি নেতার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের পর আরেক নেত্রী নুসরাত তাবাসসুম-এর প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে এ নিয়ে দলটির ভেতরে-বাইরে নানা প্রশ্ন ও সমালোচনা উঠছে।
এ প্রেক্ষাপটে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত নুসরাতকে নিয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন। সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নুসরাত তাবাসসুমকে ঘিরে একটি নির্দিষ্ট মহল থেকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।
তিনি লেখেন, নুসরাতকে ‘শাহবাগী’, ‘ধর্মবিদ্বেষী’ বা ‘বামপন্থি’ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে, এমনকি কেউ কেউ তাকে ‘প্রো-দিল্লি’ বলেও প্রচার করছেন। তবে এসব অভিযোগকে “বাস্তবতা বিবর্জিত” বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, বিশ্ববিদ্যালয় জীবনে নুসরাত মধ্যপন্থি রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন।
সিফাত আরও বলেন, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দেওয়া দুই প্রার্থী-মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম-উভয়েই যোগ্য। তিনি উল্লেখ করেন, মনিরা শারমিন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন, আর নুসরাত সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সমন্বয়কদের একজন।
নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ তুলে ধরে তিনি জানান, ২০২২ সালে ভারতের কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাকায় আয়োজিত এক মানববন্ধনে নুসরাত অংশ নিয়েছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় জীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।
তবে নুসরাতের রাজনৈতিক অবস্থান নিয়ে যে সমালোচনা চলছে, তা অস্বীকার না করে সিফাত বলেন, তার কিছু রাজনৈতিক সীমাবদ্ধতা বা সিদ্ধান্তহীনতা থাকতে পারে। কিন্তু তাকে উদ্দেশ্যমূলকভাবে নির্দিষ্ট আদর্শের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা “অন্যায্য ও ঐতিহাসিকভাবে অসত্য” বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, মনিরা শারমিন নিজের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে সংরক্ষিত নারী আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন নির্বাচন কমিশন ও আদালতের ওপর নির্ভর করছে।
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...
১০ ঘন্টা আগে
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...
১২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের
১২ ঘন্টা আগে
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...
১৩ ঘন্টা আগে
