রাজনীতি

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে সরকারের হস্তক্ষেপ দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক

২ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়লাভের পর সারা দেশে জামায়াত নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, মামলা, হামলা—এমনকি ইফতারের পরও হামলা থেকে রেহাই পাচ্ছেন না জামায়াত কর্মীরা।

চুয়াডাঙ্গার ঘটনা উল্লেখ

শনিবার জীবননগর, চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াতের এক কর্মী নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন গোলাম পরওয়ার। তার ভাষ্য, “বিজয়ী দল দ্বারা পরাজিত দলের ওপর এমন অমানবিক নির্যাতনের নজির নেই।”

তিনি বলেন, চুয়াডাঙ্গার দুটি আসনে জামায়াত জয়লাভ করলেও কোথাও তারা প্রতিপক্ষের ওপর হামলা করেনি। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হলেও নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতার মাধ্যমে রমজান মাস শুরু হবে-এটি তারা প্রত্যাশা করেননি।

সরকারের ভূমিকার দাবি

সহিংসতা বন্ধ করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করে জামায়াতের এ নেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থীরা পরাজিত হয়েছেন, কিন্তু তারা কোনো সহিংসতা সৃষ্টি করেননি। বরং শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন।

সরকারের কাছে নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা না গেলে ছাত্র-জনতার আত্মত্যাগ বৃথা যাবে এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।

মধ্যপ্রাচ্য ইস্যুতেও বক্তব্য

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহ আজ আঘাতপ্রাপ্ত। তিনি সরকারকে মুসলিম উম্মাহর পক্ষে যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়ে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানান।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom