শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনা-কে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না।
মঙ্গলবার কুমিল্লা বিভাগীয় জেলা সদরের স্টেশন ক্লাবে এনসিপির সারাদেশে দশ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জুলাই গণহত্যার বিচার ও প্রত্যর্পণ ছাড়া সম্পর্ক নয়’
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে এবং শহীদ উসমান হাদীর খুনিদেরও দেশে ফেরত দিতে হবে। এরপরই ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয় বিবেচনা করা হবে।”
গণভোট ও সংস্কার ইস্যুতে কঠোর অবস্থান
বক্তব্যের শুরুতে তিনি গণভোট প্রসঙ্গ তুলে বলেন, “আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তা জয়যুক্ত করেছি। কিন্তু এখন সেই গণভোটের বৈধতাকে আদালতে প্রশ্ন করা হচ্ছে। আমরা তা মেনে নেব না। গণভোটের রায় আদালতে নিয়ে গেলে আমরাও রাজপথে যাব।”
তিনি আরও বলেন, জাতীয় সংসদে জাতীয় সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে এবং গণভোটের রায়ের ভিত্তিতে সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিকল্প কিছু মেনে নেওয়া হবে না।
আদালতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রশ্ন ও জনগণের ম্যান্ডেট আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা ঠিক নয়। “জুলাই গণঅভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে বর্তমান রাষ্ট্র কাঠামো, নির্বাচন ও সরকারের বৈধতা এসেছে,” মন্তব্য করেন তিনি।
সংবিধান প্রসঙ্গ
নাহিদ ইসলাম বলেন, “যদি পুরোনো সংবিধানের কথা বলা হয়, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকেই বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি তা মানতে প্রস্তুত?” তিনি অযথা বিভ্রান্তি না ছড়িয়ে সংস্কার ও বিচার বাস্তবায়নের আহ্বান জানান।
কুমিল্লা নিয়ে বক্তব্য
কুমিল্লার নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বৃহত্তর কুমিল্লা থেকেই এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের উত্থান হয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আন্দোলনে কুমিল্লাবাসীকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যান্য নেতাদের বক্তব্য
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, কিছু গণমাধ্যম বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি দাবি করেন, মুহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ৫ আগস্টের পর তিনি দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। তার নেতৃত্বে বিচার, সংস্কার, গণভোট ও নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইফতার আয়োজনের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের কথা শোনার সুযোগ তৈরি হয়েছে।
দলের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটে বিপুল ‘হ্যাঁ’ ভোট পাওয়া সত্ত্বেও সরকার সংস্কার ইস্যুতে দ্বৈত অবস্থান নিচ্ছে।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক নাবিদ নওরোজ শাহের সঞ্চালনায় এবং কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ, সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও...
৫ ঘন্টা আগে
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী
আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার...
৬ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা
টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এতে বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বিদ্যালয়টি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় আবারও শিক্ষার আলো ফিরতে শুরু করেছে দুর্গম ওই পাহাড়ি জনপদে।আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ে...
৬ ঘন্টা আগে
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার
দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।স্থায়ী...
৭ ঘন্টা আগে
