নাগরপুরে জামায়াতে ইসলামীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে পোলিং এজেন্টদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে নাগরপুর সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজ-এর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল-৬ আসন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল।
কর্মশালার আয়োজকরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে পোলিং এজেন্টদের ভূমিকা নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মশালায় নির্বাচনী বিধিমালা, এজেন্টদের দায়িত্ব ও করণীয়, ভোট গ্রহণ প্রক্রিয়া, ব্যালট যাচাই এবং ভোটার শনাক্তকরণসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় নাগরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শ্রমিক, যুব ও ছাত্র বিভাগের নেতৃবৃন্দ, প্রতিটি ইউনিয়ন থেকে জামায়াত, শিবির, শ্রমিক ও যুব সংগঠনের সভাপতি ও সেক্রেটারিগণ এবং বিভিন্ন ভোটকেন্দ্রের পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
৯ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১৪ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১৭ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
