অপরাধ

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৯ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

নিজস্ব প্রতিবেদক

৮ মাস আগে


মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৯ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে। সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর ডিংগাভাঙ্গা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি জাল তৈরির কারখানা ও ২টি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ কোটি ১৫ লক্ষ টাকা

পরবর্তীতে সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত সব অবৈধ জাল ও সুতার রিল ধ্বংস করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান,
“মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল নির্মূলের মাধ্যমে দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসীমার টেকসই পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

স্বাক্ষরিত/-
সিয়াম-উল-হক
লেফটেন্যান্ট কমান্ডার, বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯

২১ ঘন্টা আগে


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

১ দিন আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

১ দিন আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom