আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


মধ্যপ্রাচ্যে উত্তেজনা: কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি ক্রমশ বাড়ছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার একদিন পর এবার ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুসারে, এই হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছেন।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে সানা ও আল-জাওফে ১১৮ জন আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলজাজিরা জানিয়েছে, বিমান হামলায় সানার আল-তাহরির এলাকার ঘরবাড়ি এবং শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও, আল-জাওফের রাজধানী আল-হাজমে সরকারি কম্পাউন্ডে বোমা হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বোমাবর্ষণে সৃষ্ট আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কাজ করে যাচ্ছে। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ইসরায়েলি হামলায় অনেকে শহীদ ও আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেন অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান সানার আল-সিত্তিন সড়কে একটি চিকিৎসাকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের বাহিনী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে কিছু ইসরায়েলি যুদ্ধবিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে সানা ও আল-জাওফে বিভিন্ন স্থানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

২ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

৭ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom