বিনোদন

মডেল-অভিনেত্রী মেঘনা আলমের সোশ্যাল মিডিয়ায় হেনস্তা, সমালোচকদের একহাত নিলেন

বিনোদন ডেস্ক

৬ মাস আগে


মডেল-অভিনেত্রী মেঘনা আলমের সোশ্যাল মিডিয়ায় হেনস্তা, সমালোচকদের একহাত নিলেন

সোশ্যাল মিডিয়ায় ট্রল ও ব্যক্তিগত আক্রমণের শিকার হলেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেন কীভাবে কিছু নোংরা মন্তব্যকারীর অশালীন আচরণ তাকে বিরক্ত করেছে।

ফেসবুক পোস্টে মেঘনা জানান, তার ছবি দেখে একজন মন্তব্য করেন— “সাইজ ৩৮, সেক্স না করলে কিভাবে হলো?” এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মেঘনা উত্তরে লেখেন, “না ভাই, সাইজ ৪০।” তিনি আরও বলেন, অনেকেই প্রাথমিক যৌনশিক্ষা না থাকায় এমন অজ্ঞতার পরিচয় দেন।

তার পোস্টে মেঘনা উল্লেখ করেন—
“বাংলাদেশ সরকার স্কুলে যৌনশিক্ষা বাধ্যতামূলক করা উচিত। অনেক পুরুষই জানে না শরীরের সাইজ আল্লাহই নির্ধারণ করেন। তোমার মায়ের সাইজও তোমার বাবার কারণে হয়নি।”

স্ট্যাটাসটি ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মেঘনার বক্তব্যের পক্ষে মত প্রকাশ করে তাকে সমর্থন জানাচ্ছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি বাড়তে থাকা ট্রল, কটূক্তি ও অনলাইন হেনস্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।

পরবর্তীতে আরেক পোস্টে মেঘনা জানান, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুল তথ্য, ভুয়া স্ক্রিনশট ও মানহানিকর কন্টেন্ট ছড়ানোর চেষ্টা করা হচ্ছে— যা তিনি প্রকাশ্যে নিন্দা করেন।


প্রায় তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে ওমর সানি
প্রায় তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে ওমর সানি

প্রায় তিন দশক আগে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি। দীর্ঘ বিরতির পর আবারও সেই পরিচিত ‘কুলি’ চরিত্রে পর্দায় ফিরছেন তিনি। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।জানা গেছে, নতুন শর্টফিল্মটির নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এর শুটিং শুরু হয়েছে।

১১ ঘন্টা আগে


ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত সাবরিনা পড়শী, ভাইরাল ‘বড় একা’ গানের রিলে মাতালেন ভক্তদের
ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত সাবরিনা পড়শী, ভাইরাল ‘বড় একা’ গানের রিলে মাতালেন ভক্তদের

সাবরিনা পড়শী বরাবরই ব্রাজিল জাতীয় ফুটবল দল-এর সমর্থক। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে না পারলেও মরক্কোর বিপক্ষে ড্রয়ে কিছুটা হতাশ হয়েছিলেন তিনি।তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর আনন্দে ভাসেন এই গায়িকা। ব্রাজিলের জার্সি পরে নিজের ফেসবুক পেজে ছবি প্রকাশ করে ভক্তদের শুভ সকালের শুভেচ্ছা জানান।এর আগের

১৬ ঘন্টা আগে


আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমণি, মেসি-জার্সিতে নতুন ভিডিও
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমণি, মেসি-জার্সিতে নতুন ভিডিও

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন বিশ্বজুড়ে উন্মাদনা, তখন সেই আবহে মেতেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরী মনি। বরাবরের মতোই তিনি লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল-এর সমর্থক হিসেবে সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন।আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর তিনি ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে লেখেন,

১ দিন আগে


আট বছর পর আবারও একসঙ্গে ধানুশ সাই পল্লবী
আট বছর পর আবারও একসঙ্গে ধানুশ সাই পল্লবী

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি ধনুশ ও সাই পল্লবী দীর্ঘ আট বছর পর আবারও একই সিনেমায় অভিনয় করছেন। ২০১৮ সালের মারি 2-এর জনপ্রিয় গান রাউডি বেবি-এর পর এবার তারা ফিরছেন নতুন অ্যাকশন থ্রিলার ওএম-এ।সম্প্রতি পরিচালক রাজকুমার পেরিয়াসামি সিনেমাটির টিজার প্রকাশ করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘ওএম: প্রথম আঘাত’। টিজার প্রকাশের

১ দিন আগে

Dr.Mahfuzul Alom