আন্তর্জাতিক

মার্কিন সেনারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

৫ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তেহরানের দক্ষিণ-পূর্বে বারজামালি পাহাড় এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ইরানি সামরিক স্থাপনাকে ধ্বংস করা হয়েছে।

সেন্টকম জানিয়েছে, ধ্বংস হওয়া স্থাপনাটির নাম ‘কুহ-ই বারজামালি ব্যালিস্টিক মিসাইল অ্যাসেম্বলি ফ্যাসিলিটি’, যেখানে স্বল্প, মাঝারি এবং কাছের পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও সংযোজন করা হতো। অভিযান চলতি মাসের শুরুর দিকে পরিচালিত হয়েছে।

মার্কিন বাহিনী দাবি সমর্থনে ওই স্থাপনার ওপর হামলার আগে এবং পরে তোলা স্যাটেলাইট চিত্রও প্রকাশ করেছে। যদিও এই ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom